গোলান ফিরে পেতে প্রয়োজনে সামরিক উপায় গ্রহণ: সিরিয়া
-
গোলান মালভূমি
সিরিয়ার সরকার আবারো বলেছে, ইহুদিবাদী ইসরাইল অধিকৃত গোলান মালভূমিকে ফিরে পাওয়ার বিষয়ে দামেস্ক সব ধরনের অধিকার রাখে। এজন্য সামরিক উপায় গ্রহণ করার বিষয়টিও উড়িয়ে দিচ্ছে না সিরিয়া। ১৯৬৭ সালে আরব-ইসরাইল যুদ্ধের সময় ইহুদিবাদী সরকার গোলান মালভূমি দখল করে নেয়।
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের গোলান বিষয়ক কর্মকর্তা মিধাত সালেহ রাশিয়ার বার্তা সংস্থা স্পুৎনিককে এসব কথা বলেছেন। তিনি বলেন, “গোলান হচ্ছে সিরিয়ার অবিচ্ছেদ্য অংশ। যেকোনো সময় এবং যেকোনা উপায়ে এ ভূমি ফিরে পাওয়ার অধিকার আমাদের রয়েছে। ইসরাইল একমাত্র যে ভাষা বোঝে তা হলো শক্তির ভাষা যা বিবেচনা করার জরুরি হয়ে পড়েছে।”
তিনি আরো বলেন, এ মুহূর্তে সিরিয়া ইসরাইলের সঙ্গে যুদ্ধে লিপ্ত রয়েছে এবং ইসরাইল যেহেতু আন্তর্জাতিক আইন-কারুন মানে না সে কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অধিকার দামেস্কের আছে।
মিধাত সালেহ আশা করেন, গোলান মালভূমির ওপর ইসরাইলি দখলদারিত্ব অবসানের জন্য আন্তর্জাতিক সম্পদ্রায় কার্যকরী উপায় নিয়ে এগিয়ে আসবে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোলান মালভূমিকে ইসরাইলের অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছে।#
পার্সটুডে/এসআইবি/১২