সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক আমেরিকার পদক্ষেপ হাস্যকর: ইরাকি প্রতিরোধ সংগঠন
https://parstoday.ir/bn/news/west_asia-i69558-সন্ত্রাসীদের_পৃষ্ঠপোষক_আমেরিকার_পদক্ষেপ_হাস্যকর_ইরাকি_প্রতিরোধ_সংগঠন
ইরাকের প্রতিরোধকামী সংগঠনগুলো ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী(আইআরজিসি)'র প্রতি তাদের দৃঢ় সমর্থন ব্যক্ত করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যখন আইআরজিসিকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করেছে তখন এ খবর এলো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১৪, ২০১৯ ১১:১৩ Asia/Dhaka
  • সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক আমেরিকার পদক্ষেপ হাস্যকর: ইরাকি প্রতিরোধ সংগঠন

ইরাকের প্রতিরোধকামী সংগঠনগুলো ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী(আইআরজিসি)'র প্রতি তাদের দৃঢ় সমর্থন ব্যক্ত করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যখন আইআরজিসিকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করেছে তখন এ খবর এলো।

গতকাল শনিবার ইরাকের প্রতিরোধকামী সংগঠনগুলোর প্রতিনিধিরা দেশটির পবিত্র নগরী নাজাফে অবস্থিত ইরানের কনস্যুলার জেনারেলের বাস ভবনে গিয়ে আইআরজিসির প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন এবং বিপ্লবী এ বাহিনীর বিরুদ্ধে নেয়া মার্কিন পদক্ষেপ প্রত্যাখ্যান করেন।   

প্রতিনিধিরা ইরাকে উগ্র তাকফিরি গোষ্ঠী সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে দেশটির নিরাপত্তা বাহিনীর প্রতি আইআরজিসির অবদানের কথা স্মরণ করেন। পাশাপাশি ইরাকের কয়েকটি প্রদেশ তাকফিরি গোষ্ঠী দায়েশের কবলে পড়া থেকে প্রতিরোধ করতে আইআরজিসি যে সহযোগিতা দিয়েছে তার প্রশংসা করেন।

ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ শাবির সদস্য বদর সংগঠনের একজন মুখপাত্র আইআরজিসির বিরুদ্ধে নেয়া মার্কিন পদক্ষেপের নিন্দা জানান। বিশ্বে সন্ত্রাসবাদের প্রধান পৃষ্ঠপোষক আমেরিকার পক্ষ থেকে এ ঘোষণা আসায় ওয়াশিংটনের আইআরজিসি বিরোধী এ পদক্ষেপকে হাস্যকর হিসেবে উল্লেখ করেন।

অন্যদিকে ফাতাহ কনকোয়েস্ট জোটের একজন মুখপাত্র আইআরজিসির বিরুদ্ধে নেয়া মার্কিন পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেন, "আমরা ওয়াশিংটনের এ পদক্ষেপ প্রত্যাখ্যান করছি। ইসলামি প্রতিরোধকামী সংগঠনের সদস্য হয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে বিজয়ী হতে পেরে আমরা গর্বিত।"#

পার্সটুডে/বাবুল আখতার/১৪