ফিলিস্তিনে ইব্রাহিম (আ.) মসজিদ বন্ধ করল ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i69778-ফিলিস্তিনে_ইব্রাহিম_(আ.)_মসজিদ_বন্ধ_করল_ইসরাইল
ফিলিস্তিনের আল-খলিল শহরের ইব্রাহিম (আ.) মসজিদ বন্ধ করে দিয়েছে ইহুদিবাদী ইসরাইলি বাহিনী। এ মসজিদেই রয়েছে হজরত ইব্রাহিম (আ.), হজরত ইসহাক (আ.), হজরত ইয়াকুব (আ.) ও হজরত ইউসুফ (আ.)'র মাজার।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২২, ২০১৯ ১৬:০৪ Asia/Dhaka
  • ইব্রাহিম (আ.) মসজিদ
    ইব্রাহিম (আ.) মসজিদ

ফিলিস্তিনের আল-খলিল শহরের ইব্রাহিম (আ.) মসজিদ বন্ধ করে দিয়েছে ইহুদিবাদী ইসরাইলি বাহিনী। এ মসজিদেই রয়েছে হজরত ইব্রাহিম (আ.), হজরত ইসহাক (আ.), হজরত ইয়াকুব (আ.) ও হজরত ইউসুফ (আ.)'র মাজার।

ইহুদিদের ধর্মীয় উৎসব উপলক্ষে মসজিদটি বন্ধ থাকবে বলে ইসরাইল ঘোষণা করেছে। মসজিদ এলাকায় শত শত ইসরাইলি পুলিশ মোতায়েন করা হয়েছে।

ইব্রাহিম (আ.)'র মাজার ও মসজিদের পরিচালক হেফযি আবু সেনেইনেহ গণমাধ্যমকে বলেছেন, ইহুদিবাদী ইসরাইল বিজ্ঞপ্তি দিয়েছে সোমবার সকাল থেকে মঙ্গলবার রাত পর্যন্ত ইব্রাহিম মসজিদ বন্ধ থাকবে। তিনি আরও বলেন, মসজিদ বন্ধের ঘোষণা ধর্মীয় অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। এর মাধ্যমে সব ধরণের রীতি-নীতি ও আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে ইসরাইল।

১৯৯৪ সালের পবিত্র রমজান মাসে এক চরমপন্থী ইহুদি, হজরত ইব্রাহিম (আ.) মসজিদে হামলা চালিয়ে ২৯ জন মুসলমানকে হত্যা করে। আহত হয় আরও ১৫০ জন মুসল্লি।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২২