ইয়েমেনের ১৫০ জেলেকে অপহরণ করেছে সৌদি আগ্রাসীরা
https://parstoday.ir/bn/news/west_asia-i70050-ইয়েমেনের_১৫০_জেলেকে_অপহরণ_করেছে_সৌদি_আগ্রাসীরা
ইয়েমেনের হুদাইদাহ বন্দর এলাকা থেকে দেশটির ১৫০ জন জেলেকে অপহরণ করেছে সৌদি নেতৃত্বাধীন আগ্রাসী জোট।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০২, ২০১৯ ১২:৫৭ Asia/Dhaka
  • হুদাইদাহ বন্দরের একটি রক্ষণাবেক্ষণ কেন্দ্র যা সৌদি হামলার নির্মম শিকার
    হুদাইদাহ বন্দরের একটি রক্ষণাবেক্ষণ কেন্দ্র যা সৌদি হামলার নির্মম শিকার

ইয়েমেনের হুদাইদাহ বন্দর এলাকা থেকে দেশটির ১৫০ জন জেলেকে অপহরণ করেছে সৌদি নেতৃত্বাধীন আগ্রাসী জোট।

ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেল বলেছে, গতকাল (বুধবার) ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তুরফা দ্বীপ থেকে এসব জেলেকে অপহরণ করা হয়। ইয়েমেনের মানবাধিকার বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, গত চার বছরের যুদ্ধে আগ্রাসী জোট ৫০ হাজার জেলেকে মাছ ধরা থেকে বঞ্চিত করেছে। এছাড়া, কয়েক ডজন জেলেকে হত্যা, ৯৩টি স্থাপনায় হামলা এবং মাছ ধরার ৪,৫৮৬টি নৌকা ধ্বংস করেছে।

এদিকে, সৌদি নেতৃত্বাধীন জোট গতকাল সানা বিমানবন্দর ও আদ-দাইলামি বিমানঘাঁটিতে ১৩ দফা বিমান হামলা চালায়। সৌদি প্রেস এজেন্সি বা এসপিএ হামলার কথা নিশ্চিত করেছে।

সৌদি আগ্রাসনে বিধ্স্ত ইয়েমেন

বার্তা সংস্থাটি বলেছে, সৌদি জঙ্গিবিমান থেকে ড্রোন রক্ষণাবেক্ষণ স্থাপনা, যোগাযোগ ব্যবস্থা ও ড্রোন বিশেষজ্ঞদের ঠিকানায় হামলা চালানো হয়। হামলা প্রতিহত করতে ইয়েমেনের সেনারা রকেট ছোঁড়ে বলে স্থানীয় লোকজন জানিয়েছে।

২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি আরব ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। এ পর্যন্ত সৌদি হামলায় দারিদ্রপীড়িত ইয়েমেন অনেকটা ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২