সৌদি আরবের গুরুত্বপূর্ণ অবস্থানে ইয়েমেনি বাহিনীর ড্রোন হামলা
https://parstoday.ir/bn/news/west_asia-i70374-সৌদি_আরবের_গুরুত্বপূর্ণ_অবস্থানে_ইয়েমেনি_বাহিনীর_ড্রোন_হামলা
ইয়েমেনের সেনাবাহিনী সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনায় সাতটি ড্র্রোন দিয়ে হামলা চালিয়েছে। দারিদ্রপীড়িত ইয়েমেনে সৌদি বাহিনীর বর্বরোচিত আগ্রাসনের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার অংশ হিসেবে এসব হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনি বাহিনী।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১৪, ২০১৯ ১১:১৬ Asia/Dhaka
  • সৌদি আরবের গুরুত্বপূর্ণ অবস্থানে ইয়েমেনি বাহিনীর ড্রোন হামলা

ইয়েমেনের সেনাবাহিনী সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনায় সাতটি ড্র্রোন দিয়ে হামলা চালিয়েছে। দারিদ্রপীড়িত ইয়েমেনে সৌদি বাহিনীর বর্বরোচিত আগ্রাসনের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার অংশ হিসেবে এসব হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনি বাহিনী।

ইয়েমেনের সামরিক বাহিনীর একটি সূত্র আল মাসিরা টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন যে ইয়েমেনের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের সর্বাত্মক অবরোধ এবং সৌদি বাহিনীর বর্বরোচিত আগ্রাসনের বিরুদ্ধে পাল্টা প্রতিশোধ নিতে সৌদি অবস্থানে ব্যাপক ভিত্তিক হামলা চালানো হয়েছে। তবে সৌদি আরবের কোন্ কোন্ অবস্থানে অথবা কখন হামলা চালানো হয়েছে যে বিষয়ে ওই সূত্রটি বিস্তারিত কিছু উল্লেখ করেন নি।

ওই কর্মকর্তা সতর্ক করে দেন যে ইয়েমেনের বিরুদ্ধে যতদিন অবরোধ অব্যাহত থাকবে ততদিন পর্যন্ত সৌদি আরবের বিরুদ্ধে হামলা অব্যাহত থাকবে। 

২০১৫ সালের মার্চ থেকে নিজের মুসলিম প্রতিবেশী দেশে আগ্রাসন চালিয়ে যাচ্ছে সৌদি সরকার। ইয়েমেনি সামরিক বাহিনী এবং আনসারুল্লাহ যোদ্ধারা বর্বরোচিত সৌদি আগ্রাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে। পদত্যাগকারী প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় বসানো এবং আনসারুল্লাহ আন্দোলনকে দমনের উদ্দেশ্যে এ হামলা চালাচ্ছে রিয়াদ। এসব হামলায় এখন পর্যন্ত অন্তত ১১,৪০০ মানুষ নিহত হয়েছে যাদের বেশিরভাগই নারী ও শিশু। জাতিসংঘসহ আন্তর্জাতিক সমাজের নীরবতা ইয়েমেনের নিরীহ জনগণকে হত্যা করতে সৌদি সরকারকে বেপরোয়া করে তুলেছে।#

পার্সটুডে/বাবুল আখতার/১৪