আবারো ইয়েমেনি সেনারা ভূপাতিত করল সৌদি ‘কম্ব্যাট ড্রোন’
https://parstoday.ir/bn/news/west_asia-i70403-আবারো_ইয়েমেনি_সেনারা_ভূপাতিত_করল_সৌদি_কম্ব্যাট_ড্রোন’
ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ সমর্থিত সেনারা সৌদি আরাবের আরো একটি ড্রোন ভূপাতিত করেছে। ড্রোনটি সামরিক হামলার কাজে ব্যবহার করা হচ্ছিল। সানা প্রদেশের ওপর দিয়ে ওড়ার সময় ড্রোনটি ভূপাতিত করে ইয়েমেনি সেনারা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১৫, ২০১৯ ১২:১৩ Asia/Dhaka
  • ভূপাতিত সৌদি ড্রোন
    ভূপাতিত সৌদি ড্রোন

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ সমর্থিত সেনারা সৌদি আরাবের আরো একটি ড্রোন ভূপাতিত করেছে। ড্রোনটি সামরিক হামলার কাজে ব্যবহার করা হচ্ছিল। সানা প্রদেশের ওপর দিয়ে ওড়ার সময় ড্রোনটি ভূপাতিত করে ইয়েমেনি সেনারা।

ইয়েমেনের একটি সামরিক সূত্র আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-মাসিরাকে বলেছেন, ইয়েমেনের বিমান প্রতিরক্ষা বাহিনী ও তাদের মিত্ররা মার্কিন নির্মিত এমকিউ-ওয়ান প্রিডেটর কম্ব্যাট ড্রোনটি ভূপাতিত করে। এজন্য তারা ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে।   

ভূপাতিত সৌদি ড্রোন

সূত্রটি জানিয়েছে, সানা প্রদেশের বানি মাতার জেলার দিয়ান এলাকায় মিশন পরিচালনার সময় ড্রোনটিকে ভূপাতিত করা হয়।

এর আগে গত ১৯ এপ্রিল ইয়েমেনের বিমান প্রতিরক্ষা বাহিনী চীনা নির্মিত সৌদি আরবের একটি ড্রোন ভূপাতিত করে। তার আগে ২৩ মার্চ ইয়েমেনের সেনারা সৌদি আরবের এমকিউ-ওয়ান ড্রোন ভূপাতিত করেছিল।#

পার্সটুডে/এসআইবি/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।