দখলদার ইসরাইলির গাড়ি চাপা হামলায় আবার এক ফিলিস্তিনি শহীদ
https://parstoday.ir/bn/news/west_asia-i70573-দখলদার_ইসরাইলির_গাড়ি_চাপা_হামলায়_আবার_এক_ফিলিস্তিনি_শহীদ
অধিকৃত জর্ডান নদীর পশ্চিম তীরের উত্তর পশ্চিম অংশে ইহুদিবাদী ইসরাইলের এক অবৈধ বসতি এক ফিলস্তিনিকে গাড়ি চাপা দিয়ে শহীদ করেছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
মে ২১, ২০১৯ ১৩:০৯ Asia/Dhaka
  • দখলদার ইসরাইলির গাড়ি চাপা হামলায়  আবার এক ফিলিস্তিনি শহীদ

অধিকৃত জর্ডান নদীর পশ্চিম তীরের উত্তর পশ্চিম অংশে ইহুদিবাদী ইসরাইলের এক অবৈধ বসতি এক ফিলস্তিনিকে গাড়ি চাপা দিয়ে শহীদ করেছে।

ফিলিস্তিনি সংবাদ মাধ্যম জানিয়েছে, আজ (মঙ্গলবার) ৪৫ বছর বয়সি আব্দুল হাফিজ বারহামের ওপর হামলা চালানো হয়। গুরুতর আহত বারহামকে নাবলুসে একটি হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি মারা যান বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

গত মাসে বেথেলহেম শহরে এক ইসরাইলির গাড়ি চাপায় এক ফিলিস্তিনি শিক্ষিকা শাহাদাৎ বরণ করেন। গত কয়েক বছর ধরে পশ্চিম তীরের বিভিন্ন অংশে ফিলিস্তিনিদের বিরুদ্ধে চোরাগুপ্তা হামলার মাত্রা বেড়ে গেছে। ইসরাইলি কর্তৃপক্ষ বেশিরভাগ হামলার কোনো তদন্ত করে নি।   

এদিকে অবরুদ্ধ গাজা সীমান্তে দখলদার ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলের সময় ইসরাইলি সেনাদের হামলায় আহত এক ফিলিস্তিনি হাসপাতালে দুই সপ্তাহ ধরে চিকিৎসাধীন থাকার পর আজ মঙ্গলবার শাহাদাৎ বরণ করেন। নিহত ফিলিস্তিনি ব্যক্তির নাম মোহাম্মদ আব্দুল জাবেদ বলে ফিলিস্তিনের মান সংবাদ সংস্থা জানিয়েছে।#

পার্সটুডে/বাবুল আখতার/২১