এডেনে সৌদি সেনাদের প্যারেডে ড্রোন হামলা
https://parstoday.ir/bn/news/west_asia-i70925-এডেনে_সৌদি_সেনাদের_প্যারেডে_ড্রোন_হামলা
ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনাবাহিনী সৌদি সেনাদের একটি প্যারেড অনুষ্ঠানে ড্রোন হামলা চালিয়েছে। ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনে সৌদি সেনারা ওই প্যারেড অনুষ্ঠানে অংশ নিচ্ছিল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৩, ২০১৯ ১৪:০০ Asia/Dhaka
  • এডেন শহরে সৌদি জোটের সেনাদের প্যারড অনুষ্ঠান দেখছেন কর্মকর্তারা (ফাইল ফটো)
    এডেন শহরে সৌদি জোটের সেনাদের প্যারড অনুষ্ঠান দেখছেন কর্মকর্তারা (ফাইল ফটো)

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনাবাহিনী সৌদি সেনাদের একটি প্যারেড অনুষ্ঠানে ড্রোন হামলা চালিয়েছে। ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনে সৌদি সেনারা ওই প্যারেড অনুষ্ঠানে অংশ নিচ্ছিল।

আজ (সোমবার) সকালে ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, এডেনের রাস আব্বাস সেনা ক্যাম্পে সৌদি নেতৃত্বাধীন সেনাদের প্যারেড অনুষ্ঠানে হুথিদের একটি কাসেফ-কে২ ড্রোন হামলা চালায়। এডেন শহরটি পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুগত সেনাদের দখলে রয়েছে।

ইয়েমেনের একটি সূত্র ড্রোন অভিযানকে সফল বলে উল্লেখ করেছে। সৌদি মালিকানাধীন আল-হাদাস টেলিভিশন পরে জানিয়েছে যে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে এডেন শহরের পশ্চিমে একটি ড্রোন ভূপাতিত করা হয়।

ইয়েমেনের কাসেফ ড্রোন

এডেন অভিযানের পর ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি তার ফেইসবুক পেইজে বলেছেন, “ইয়েমেনে আগ্রাসীদের জন্য এমন কোনো জায়গা নেই যা নিরাপদ। শত্রুদের আল-আনাদ বিমানঘাঁটি থেকে শিক্ষা নেয়া উচিত ছিল কিন্তু তারা ইয়েমেনি সেনাদের বুদ্ধিমত্তাকে খাটো করে দেখবে যা তাদের জন্য দোজখের দরজা খুলে দেবে।”

এ বক্তব্যের মাধ্যমে তিনি গত ১০ জানুয়ারি ইয়েমেনের লাহিজ প্রদেশে ড্রোন হামলার কথা বুঝিয়েছেন। ওই হামলায় বেশ কয়েকজন সামরিক কমান্ডার ও মানসুর হাদির চিফ অব স্টাফ জেনারেল সালেহ জিন্দানি নিহত হন।#

পার্সটুডে/এসআইবি/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।