বিদেশি বিমানবন্দরে হামলা চলবে: হুথি আন্দোলন
-
সৌদি আরবের জিজান বিমানবন্দরে যাত্রীবাহী বিমানের পাশে মার্কিন একটি সামরিক বিমান দেখা যাচ্ছে
ইয়মেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন বলেছে, রাজধানী সানার ওপর থেকে অবরোধ তুলে না নেয়া পর্যন্ত যেসব দেশ আগ্রাসন ও অবরোধে জড়িত সেসব দেশের বিমানবন্দরে হামলা অব্যাহত থাকবে।
হুথি আন্দোলনের মুখপাত্র মুহাম্মাদ আবদুস সালাম গতকাল (রোববার) তার টুইটার পেইজে একথা বলেছেন। তিনি বলেন, “আমরা বার বার জাতিসংঘকে ইউনিয়ন পপুললার ফোর্সের মহাসচিব আবদুর রহমান আর-রুবাইয়ের স্বাস্থ্য পরিস্থিতি জানিয়েছি, যার বিদেশে চিকিৎসা প্রয়োজন। কিন্তু দুঃখজনকভাবে বিশ্ব সংস্থা সৌদি আরবের কাছে আত্মসমর্পণ করেছে এবং সানার ওপর থেকে অবরোধ তুলে নেয়ার বিষয়ে কিছুই করতে পারে নি।”
হুথি মুখপাত্র বলেন, এগুলো এমন বিষয় যা মোটেই সহ্য করা যায়। সানা আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর সৌদি নেতৃত্বাধীন দেশগুলোর অপরাধমূলক অবরোধ প্রত্যাহারে ব্যর্থতার কারণে আগ্রাসনে জড়িত দেশেগুলোকে জানতে হবে যে, তাদের বিমানবন্দরগুলো আমাদের হামলার আওতার মধ্যে। যেহেতু হামলা হচ্ছে অবরোধ প্রত্যাহারের সবচেয়ে ভালো উপায় সে কারণে আমাদের হামলা অব্যাহত থাকবে। এর আগের দিন ইয়েমেনি সেনারা নিজেদের তৈরি কাসেফ ড্রোন দিয়ে সৌদি আরবের জিজান বিমাবন্দরে কয়েক দফা হামলা চালিয়েছে।#
পার্সটুডে/এসআইবি/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।