আবারো সৌদি বিমানবন্দরে হামলা চালালো ইয়েমেন
https://parstoday.ir/bn/news/west_asia-i71264-আবারো_সৌদি_বিমানবন্দরে_হামলা_চালালো_ইয়েমেন
সৌদি আরবের আবহা বিমানবন্দরে আবারো ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা। ইয়েমেনের শিশুদের ওপর নির্মম বিমান হামলার জবাবে আবহা বিমানবন্দরে এ হামলা চালানো হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১৭, ২০১৯ ০৯:০৫ Asia/Dhaka
  • সৌদি আরবের আবহা বিমানবন্দর
    সৌদি আরবের আবহা বিমানবন্দর

সৌদি আরবের আবহা বিমানবন্দরে আবারো ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা। ইয়েমেনের শিশুদের ওপর নির্মম বিমান হামলার জবাবে আবহা বিমানবন্দরে এ হামলা চালানো হয়।

গতকাল (রোববার) ইয়েমেনি সেনারা কাসেফ-কে২ ড্রোন দিয়ে সৌদি বিমানবন্দরে হামলা চালায়। আল-মাসিরা টেলিভিশন এ খবর দিয়েছে। আবহা বিমানবন্দরটি আসির প্রদেশের জনপ্রিয় আবহা পাহাড়ি রিসোর্টের কাছে অবস্থিত। এর আগেও ইয়েমেনি সেনারা আবহা ও জিজান প্রদেশের একটি বিমানবন্দরে হামলা চালিয়েছে।

গত কিছুদিন ধরে ইয়েমেনের সেনারা সৌদি আরবের সামরিক অবস্থানে প্রতিমোধমূলক হামলা জোরাদার করেছে। সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিজান, নাজরান, আবহা ও খামিস বিমানবন্দরকেই প্রধান টার্গেট হিসেবে বেছে নিয়েছে ইয়েমেনি সেনারা।

গত মাসে সৌদি আরবের রাজধানী রিয়াদে গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় হামলা চালিয়েছিল ইয়েমেনি ড্রোন। ইয়েমেনে সামরিক আগ্রাসনের সঙ্গে জড়িত দেশগুলোকে সম্প্রতি হুথি আন্দোলন সতর্ক করেছে বলেছে, এসব দেশের বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় তারা হামলা চালাবে।#

পার্সটুডে/এসআইবি/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।