একের পর এক সৌদি ড্রোন ভূপাতিত
https://parstoday.ir/bn/news/west_asia-i71445-একের_পর_এক_সৌদি_ড্রোন_ভূপাতিত
ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা সৌদি আরবের আরো একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে। সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান প্রদেশের আকাশ থেকে ইয়েমেনি সেনারা আজ (রোববার) ড্রোনটি ভূপাতিত করে।  
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২৩, ২০১৯ ১৫:১২ Asia/Dhaka
  • ইয়েমেনি সেনাদের হাতে ভূপাতিত সৌদি ড্রোন
    ইয়েমেনি সেনাদের হাতে ভূপাতিত সৌদি ড্রোন

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা সৌদি আরবের আরো একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে। সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান প্রদেশের আকাশ থেকে ইয়েমেনি সেনারা আজ (রোববার) ড্রোনটি ভূপাতিত করে।  

ড্রোনটি ভূপাতিত করার ক্ষেত্রে ইয়েমেনি সেনারা তাদের নিজস্ব বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে। এর আগের দিন ইয়েমেনি সেনারা দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় হাজ্জাহ প্রদেশের হারাদ এলাকার আকাশ থেকে সৌদি জোটের একটি ড্রোন ভূপাতিত করে।

এছাড়া, শুক্রবার ইয়েমেনি সেনারা উপকূলীয় প্রদেশ হুদাইদাতে আরেকটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করে। এজন্য তারা ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে।  

ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি বলেছিলেন, সৌদি জোটের জন্য আরো অনেক বিস্ময় অপেক্ষা করছে। সাম্প্রতিক দিনগুলোতে ইয়েমেনি সেনারা যেমন সৌদি জোটের বিরুদ্ধে হামলা জোরদার করেছে তেমনি সৌদি ড্রোনকে একের পর এক টার্গেট করছে।#

পার্সটুডে/এসআইবি/২৩