সৌদি বিমানবন্দরে আবারো ইয়েমেনিদের হামলা
https://parstoday.ir/bn/news/west_asia-i71725-সৌদি_বিমানবন্দরে_আবারো_ইয়েমেনিদের_হামলা
ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা সৌদি আরবের আবহা এবং জিজান বিমানবন্দরে আবারো প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। সৌদি আরবের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ইয়েমেনি সেনারা এ হামলা চালায়।  
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৫, ২০১৯ ০৭:৫৩ Asia/Dhaka
  • ইয়েমেনি ড্রোন
    ইয়েমেনি ড্রোন

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা সৌদি আরবের আবহা এবং জিজান বিমানবন্দরে আবারো প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। সৌদি আরবের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ইয়েমেনি সেনারা এ হামলা চালায়।  

গতরাতের এ হামলায় ইয়েমেনি সেনারা ড্রোনের সাহায্যে সৌদি আরবের এসব বিমানবন্দরের হ্যাঙ্গারে এবং কয়েকটি সামরিক অবস্থানে হামলা চালায়। গত কিছুদিন ধরে ইয়েমেনি ড্রোনের জন্য সৌদি আরবের এসব অবস্থান ও স্থাপনা নিয়মিত লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।  

আবহা বিমানবন্দর্

ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, ড্রোন হামলার কারণে সৌদি বিমানবন্দরে বিমান চলাচলে সমস্যা দেখা দেয় এবং কমপক্ষে চারটি ফ্লাইট দেরিতে ছাড়ে।

সৌদি গণমাধ্যম শুধুমাত্র জিজান বিমানবন্দরে হামলার কথা স্বীকার করেছে। সামরিক কমান্ডারদের বরাত দিয়ে সৌদি গণমাধ্যম বলছে, ইয়েমেনের কয়েকটি ড্রোনকে বাধা দেয়া হয়েছে। তবে এ সম্পর্কে বিস্তারিত বলে নি। ইয়েমেনি সেনারা গত কয়েক মাসে সৌদি আরবের ওপর ড্রোন হামলা জোরদার করেছে।#

পার্সটুডে/এসআইবি/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।