সৌদি আরবের জিজান বিমানবন্দরে আবার ইয়েমেনের ড্রোন হামলা
-
ইয়েমেনি সেনাদের ড্রোন
ইয়েমেনের জনপ্রিয় হুথি আানসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা সৌদি আরবের জিজান বিমানবন্দরের হ্যাঙ্গারে আবারো ধারাবাহিক ড্রোন হামলা চালিয়েছে। হামলায় ইয়েমেনের এক স্কোয়াড্রন কাসেফ-২কে কম্ব্যাট ড্রোন অংশ নেয়।
গতকাল রাজধানী সানায় ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি এক সংবাদ সম্মেলনে জানান, ড্রোনগুলো কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানে। তিনি জানান, ড্রোন হামলার কারণে জিজান বিমানবন্দরের স্বাভাবিক কাজকর্মে ও বিমান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।
জেনারেল সারিয়ি জোর দিয়ে বলেন, সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট ইয়েমেনের ওপর যে আগ্রাসন চালিয়ে আসছে তার জবাবে এসব ড্রোন হামলা চালানো হয়।
এদিকে, ইয়েমেনি সেনাদের অন্য এক অভিযানে পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুগত বহু ভাড়াটে সন্ত্রাাসী হতাহত হয়েছে। ইয়েমেনের মধ্যঞ্চলীয় আল-বাইদা প্রদেশে এক সমাবেশে ইয়েমেনি সেনারা ড্রোন দিয়ে হামলা চালালে এসব ভাড়াটে সন্ত্রাসী হতাহত হয়।#
পার্সটুডে/এসআইবি/৭