‘সৌদি আরবের জন্য আরো বেদনাদায়ক সময় অপেক্ষা করছে’
-
কাসেফ-২কে কম্ব্যাট ড্রোন
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা সৌদি আরবের আসির প্রদেশের একটি বিমানবন্দরে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে। বিমানবন্দরের হ্যাঙ্গারে চালানো হামলায় অন্তত এক স্কোয়াড্রন কাসেফ-২কে কম্ব্যাট ড্রোন অংশ নেয়।
ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহহিয়া সারিয়ি জানান, ড্রোনগুলো আজ (বৃহস্পিতবার) সকালের দিকে কিং খালিদ বিমানঘাঁটির সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে হামলা চালায়। তিনি জানান, অভিযানে বিমানঘাঁটির অস্ত্র গুদাম, লোডিং ফ্যাসিলিটিজ এবং অন্য কয়েকটি কৌশলগত অবকাঠামো ধ্বংস হয়েছে।
জেনারেল সারিয়ি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সৌদি আরবের সামনে আরো বেদনাদায়ক সময় অপেক্ষা করছে। তিনি বলেন, সৌদি আরবের পক্ষ থেকে যতদিন আগ্রাসন চলবে ততদিন ইয়েমেনের পক্ষ থেকেও প্রতিশোধমূলক হামলা অব্যাহত থাকবে।#
পার্সটুডে/এসআইবি/২৫