হিজবুল্লাহর ভয়ে লেবানন সীমান্তে ইহুদিবাদীদের চলাচলে নিষেধাজ্ঞা
https://parstoday.ir/bn/news/west_asia-i73152-হিজবুল্লাহর_ভয়ে_লেবানন_সীমান্তে_ইহুদিবাদীদের_চলাচলে_নিষেধাজ্ঞা
লেবানন সীমান্তের পাঁচ কিলোমিটারের মধ্যে চলাচল না করতে ইহুদি উপশহরবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে দখলদার ইসরাইলের সেনাবাহিনী। হিজবুল্লাহ প্রতিশোধমূলক হামলা চালাতে পারে এই ভয়ে ইসরাইলি সেনাবাহিনী এ নিষেধাজ্ঞা জারি করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২৭, ২০১৯ ১৫:২৪ Asia/Dhaka
  • লেবানন-ইসরাইল সীমান্ত
    লেবানন-ইসরাইল সীমান্ত

লেবানন সীমান্তের পাঁচ কিলোমিটারের মধ্যে চলাচল না করতে ইহুদি উপশহরবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে দখলদার ইসরাইলের সেনাবাহিনী। হিজবুল্লাহ প্রতিশোধমূলক হামলা চালাতে পারে এই ভয়ে ইসরাইলি সেনাবাহিনী এ নিষেধাজ্ঞা জারি করেছে।

তারা বলেছে, জরুরি প্রয়োজন ছাড়া লেবানন সীমান্তের আশেপাশে যাওয়া যাবে না। লেবাননের দক্ষিণ বৈরুতের যাহিয়া এলাকায় গত রোববার ড্রোন হামলা চালায় ইহুদিবাদী ইসরাইল।

একই দিন সিরিয়ায় দামেস্কের দক্ষিণে ইসরাইলি জঙ্গি বিমানের হামলায় শহীদ হন দুই হিজবুল্লাহ সেনা। এরপরই হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরাইলি হামলার জবাব দেওয়া হবে এবং দখলদার ইসরাইলের উত্তরাঞ্চলের ইহুদিবাদীরা আর শান্তিতে ঘুমাতে পারবে না।

ইসরাইলি দৈনিক হারেৎজ লিখেছে, হিজবুল্লাহর হুমকিতে ইসরাইলের রাজনৈতিক নেতৃত্ব ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছে। প্রতিরোধ সংগ্রামীদের প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় সামরিক বাহিনী নানা সতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।