মার্কিন নেতৃত্বাধীন টহল বাহিনীতে যোগ দেবে না ইরাক
https://parstoday.ir/bn/news/west_asia-i73801-মার্কিন_নেতৃত্বাধীন_টহল_বাহিনীতে_যোগ_দেবে_না_ইরাক
ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পারস্য উপসাগরে জাহাজ চলাচলের স্বাধীনতা রক্ষার নামে মার্কিন নেতৃত্বাধীন যে টহল বাহিনী গঠন করা হয়েছে তাতে ইরাক যোগ দেবে না। ইরাকি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ ধরনের বাহিনী গঠনের কারণে এ অঞ্চলের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১৯, ২০১৯ ১৭:৪৭ Asia/Dhaka
  • ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আহমাদ আল-সাহাফ
    ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আহমাদ আল-সাহাফ

ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পারস্য উপসাগরে জাহাজ চলাচলের স্বাধীনতা রক্ষার নামে মার্কিন নেতৃত্বাধীন যে টহল বাহিনী গঠন করা হয়েছে তাতে ইরাক যোগ দেবে না। ইরাকি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ ধরনের বাহিনী গঠনের কারণে এ অঞ্চলের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করবে।

ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আহমাদ আল-সাহাফ আজ (বৃহস্পতিবার) এক বিবৃতিতে সতর্ক করে বলেন, মার্কিন পররাষ্ট্র দপ্তর এ ধরনের বাহিনী গঠনের পরিকল্পনা করেছে যার কারণে কৌশলগত এই অঞ্চলে উত্তেজনা মারাত্মক আকারে ছড়িয়ে পড়বে। সাহাফ মার্কিন নেতৃত্বাধীন এই জোটে ইহুদিবাদী ইসরাইলের যোগদানের প্রবল আপত্তি জানিয়ে বলেন, পারস্য উপসাগরের নিরাপত্তা রক্ষার দায়িত্ব এই অঞ্চলের দেশগুলোর।

পারস্য উপসাগরে আমেরিকার সঙ্গে টহল শুরু করেছে সৌদি আরব 

আমেরিকার সঙ্গে সৌদি আরব পারস্য উপসাগরের যৌথভাবে টহল শুরুর পর আজ সংযুক্ত আরব আমিরাত ওই দলে যোগ দিয়েছে। এর পরপরই ইরাকের পক্ষ থেকে এই বিবৃতি দেয়া হলো। সংযুক্ত আরব আমিরাতের সরকারি বার্তা সংস্থা ওয়াম মার্কিন নেতৃত্বাধীন জোটে আবুধাবির যোগ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে, গতকাল সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অজ্ঞাত এক কর্মকর্তার বরাত দিয়ে বলেছিল, এখন থেকে রিয়াদ আমেরিকার সঙ্গে যৌথভাবে হরমুজ প্রণালী, বাবুল মান্দেব, ওমান সাগর এবং পারস্য উপসাগরে টহল দেবে।#

পার্সটুডে/এসআইবি/১৯