শত্রুরা যুদ্ধের সূচনা করতে পারলেও সমাপ্তি টানতে পারবে না: ইরান
-
রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি
ইরানের সেনাবাহিনীর উপ-সমন্বয়কারী রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি বলেছেন, শত্রুরা হয়তো যুদ্ধের সূচনা করতে পারবে, কিন্তু ইতি টানার ক্ষমতা তাদের হাতে থাকবে না। তিনি আজ (মঙ্গলবার) বার্তা সংস্থা ইরনা-কে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন।
তিনি আরও বলেন, ইরানের প্রতিরক্ষা সক্ষমতা এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এবং ইরান এখন সামরিক দিক থেকে বিশ্বের অন্যতম শক্তি।
ইরান শত্রুদের ব্যাপক পরিমাণ অস্ত্রশস্ত্রকে ভয় পায় না বলে তিনি উল্লেখ করেন। হাবিবুল্লাহ সাইয়ারি বলেন, ইরান এখন এমন একটা অবস্থানে পৌঁছেছে যে, শত্রুরা আর হামলা করার সাহস পাবে না।
ইরাকের চাপিয়ে দেয়া যুদ্ধের সময়কার ইরানের সামরিক অবস্থার সঙ্গে তুলনা করে তিনি বলেন, সাদ্দাম যখন ইরানে হামলা চালিয়েছিল তখন ইরানের অস্ত্রগুলো ছিল পাশ্চাত্যের তৈরি। কিন্তু বর্তমানে ইরানের সব অস্ত্রই নিজস্ব প্রযুক্তির এবং শত্রুদের হুমকির বিষয়টি বিবেচনায় রেখে এ সংক্রান্ত পদক্ষেপ নেওয়া হয়েছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।