সিরিয়া সীমান্তে অজ্ঞাত-পরিচয় ড্রোন ভূপাতিত করেছে তুরস্ক
https://parstoday.ir/bn/news/west_asia-i74093-সিরিয়া_সীমান্তে_অজ্ঞাত_পরিচয়_ড্রোন_ভূপাতিত_করেছে_তুরস্ক
সিরিয়া সীমান্তে তুরস্কের বিমান বাহিনী একটি অজ্ঞাত পরিচয় ড্রোনকে ভূপাতিত করছে। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তুরস্কের আকাশসীমা কয়েকবার লঙ্ঘন করার পর বিমান বাহিনী ড্রোনটি ভূপাতিত করে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ৩০, ২০১৯ ১০:৪৫ Asia/Dhaka
  • ভূপাতিত ড্রোন
    ভূপাতিত ড্রোন

সিরিয়া সীমান্তে তুরস্কের বিমান বাহিনী একটি অজ্ঞাত পরিচয় ড্রোনকে ভূপাতিত করছে। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তুরস্কের আকাশসীমা কয়েকবার লঙ্ঘন করার পর বিমান বাহিনী ড্রোনটি ভূপাতিত করে।

তুর্কি প্রতিরক্ষামন্ত্রী টুইটারে দেয়া এক পোস্টে বলেছে, অজ্ঞাত ওই ড্রোনটি গত শনিবার ছয়বার তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করে। এরপর ইনজারলিক বিমানঘাঁটি থেকে দুটি এফ-১৬ জঙ্গিবিমান উড়ে ড্রোনটিকে ভূপাতিত করে। টুইটারে দেয়া পোস্টের পাশাপাশি তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় ড্রোনটির ছবিও প্রকাশ করেছে।

ড্রোন ভূপাতিত করার অভিযানে তুর্কি এফ-১৬ বিমান

তুর্কি মন্ত্রণালয় বলেছে, কে বা কারা ওই ড্রোন পাঠিয়েছিল তা পরিষ্কার নয়। তুরস্ক-সিরিয়া সীমান্তে মার্কিন সমর্থিত কুর্দি গেরিলারা তৎপর রয়েছে। এসব গেরিলাকে তুরস্ক নিজের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য মারাত্মক হুমকি বলে গণ্য করে আসছে। এ নিয়ে আমেরিকার সঙ্গে তুরস্কের জোরালো টানাপোড়েন রয়েছে।#

পার্সটুডে/এসআইবি/৩০