ইমরান খানের শান্তি উদ্যোগে ইতিবাচক জবাব দিয়েছে সৌদি: পাকিস্তান
-
শাহ মাহমুদ কোরেইশি
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেইশি বলেছেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে ইমরান খানের শান্তি উদ্যোগের বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে সৌদি আরব।
তিনি সাংবাদিকদের বলেছেন, সৌদি নেতারা কূটনৈতিক পন্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে একমত হয়েছেন এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কথা বলেছেন। শুরুটা ভালো হয়েছে বলে তিনি জানান।
পাকিস্তানের সরকারি বেতার থেকে বলা হয়েছে, তেহরান ও রিয়াদ ইমরান খানের শান্তি উদ্যোগকে এগিয়ে নিতে ঘনিষ্ঠ যোগাযোগ ও পরামর্শ চালিয়ে যেতে প্রস্তুতি ঘোষণা করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালাচ্ছেন বলে ইসলামাবাদ এর আগেও জানিয়েছে।
শান্তি উদ্যোগের অংশ হিসেবে গত রোববার ইরান সফর করেছেন ইমরান খান। এরপর তিনি সৌদি আরব সফর করেন। ইরান প্রথম থেকেই আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের ওপর গুরুত্ব দিয়ে আসছে।#
পার্সটুডে/এসএ/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।