হিজবুল্লাহর হাতে ১ লাখ ৩০ হাজার ক্ষেপণাস্ত্র: ইসরাইলি জেনারেল
https://parstoday.ir/bn/news/west_asia-i74848-হিজবুল্লাহর_হাতে_১_লাখ_৩০_হাজার_ক্ষেপণাস্ত্র_ইসরাইলি_জেনারেল
ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনীর জেনারেল ইজহাক ব্রিক বলেছেন, ইরান ও হিজবুল্লাহ ইসরাইলকে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে পরিণত করতে পারে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৯, ২০১৯ ১১:৪৫ Asia/Dhaka
  • ইসহাক ব্রিক
    ইসহাক ব্রিক

ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনীর জেনারেল ইজহাক ব্রিক বলেছেন, ইরান ও হিজবুল্লাহ ইসরাইলকে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে পরিণত করতে পারে।

তিনি ইসলামি প্রজাতন্ত্র ইরান ও লেবাননের হিজবুল্লাহ'র ক্ষেপণাস্ত্র সক্ষমতার প্রতি ইঙ্গিত করে বলেন, তাদের ইসরাইলি ভূখণ্ডে প্রবেশের প্রয়োজন নেই। তারা বাইরে থেকেই ইসরাইলকে যুদ্ধবিধ্বস্ত দেশে পরিণত করার ক্ষমতা রাখে।

তিনি কেবল হিজবুল্লাহ'র ক্ষেপণাস্ত্র শক্তির প্রতি ইঙ্গিত করে বলেন, বিভিন্ন বিশ্বাসযোগ্য সূত্র মতে হিজবুল্লাহর কাছে বিভিন্ন ধরণের এক লাখ ৩০ হাজার ক্ষেপণাস্ত্র রয়েছে। এর মধ্যে দূরপাল্লার ভারী ক্ষেপণাস্ত্রের সংখ্যা ১০ হাজারের বেশি। এসব ক্ষেপণাস্ত্র নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হাতে সক্ষম। তিনি আরও বলেন, হিজুবল্লাহ'র ওই সব ক্ষেপণাস্ত্র এতোটাই নিখুঁত যে সেগুলো লক্ষ্যবিন্দুর এক থেকে ৩০ মিটারের মধ্যে গিয়ে আঘাত হানে।  

হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরুল্লাহ

হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র সম্পর্কে তিনি আরও বলেন, হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা সাড়ে তিনশ' থেকে সাড়ে সাতশ' কিলোমিটারের মধ্যে। তাদের জুলফিকার নামের ক্ষেপণাস্ত্রের পাল্লা হচ্ছে সাড়ে সাতশ' কিলোমিটার। এগুলো তুরস্ক ও সিরিয়ার সীমান্ত এলাকা থেকে ইসরাইলের দক্ষিণের ইলাত শহরে আঘাত হানতে পারবে। 

দখলদার ইসরাইলের এই জেনারেল আরও বলেন, এতো বেশিসংখ্যক ক্ষেপণাস্ত্র মোকাবেলা করতে পারে এমন কোনো দেশ বিশ্বে খুঁজে পাওয়া যাবে না। ইসরাইলকে যুদ্ধবিধ্বস্ত এলাকায় পরিণত করতে এক হাজার ক্ষেপণাস্ত্রই যথেষ্ট বলে তিনি মন্তব্য করেন। তিনি স্বীকার করেন, ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম এসব ক্ষেপণাস্ত্র মোকাবেলায় যথেষ্ট নয়।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।