একটি ইসরাইলি ড্রোনও সহ্য করা হবে না: হিব্রু ভাষায় হিজবুল্লাহর বার্তা
https://parstoday.ir/bn/news/west_asia-i74944-একটি_ইসরাইলি_ড্রোনও_সহ্য_করা_হবে_না_হিব্রু_ভাষায়_হিজবুল্লাহর_বার্তা
লেবাননের আকাশে আর একটি ইসরাইলি ড্রোনও সহ্য করা হবে না সাফ জানিয়ে দিয়েছে দেশটির ইসলামি প্রতিরোধ আন্দোলন বা হিজবুল্লাহ। এক বিবৃতিতে হিজবুল্লাহ আরও  বলেছে, লেবাননের আকাশসীমা লঙ্ঘনকারী কোনো ড্রোনই তাদের হাত থেকে রক্ষা পাবে না।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
নভেম্বর ০২, ২০১৯ ১৮:১২ Asia/Dhaka
  • ‌ইসরাইলি ড্রোন
    ‌ইসরাইলি ড্রোন

লেবাননের আকাশে আর একটি ইসরাইলি ড্রোনও সহ্য করা হবে না সাফ জানিয়ে দিয়েছে দেশটির ইসলামি প্রতিরোধ আন্দোলন বা হিজবুল্লাহ। এক বিবৃতিতে হিজবুল্লাহ আরও  বলেছে, লেবাননের আকাশসীমা লঙ্ঘনকারী কোনো ড্রোনই তাদের হাত থেকে রক্ষা পাবে না।

হিজবুল্লাহ হিব্রু ভাষায় ইসরাইলের কাছে এ সংক্রান্ত একটি ভিডিও বার্তাও পাঠিয়েছে। এতে বলা হয়েছে, হিজবুল্লাহ তার অবস্থানে অটল থাকবে। প্রতিশ্রুতি অনুযায়ী আগ্রাসী ড্রোনের বিষয়ে ব্যবস্থা নেবে।

হিজবুল্লাহর পতাকা

হিজবুল্লাহ এ পর্যন্ত ইসরাইলের বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে। এরপরও গত সপ্তাহে অন্তত দু'টি ড্রোন লেবাননের আকাশসীমায় প্রবেশ করে। এর মধ্যে একটি ড্রোন হিজবুল্লাহ ভূপাতিত করেছে এবং অপরটিকে বিশেষ অস্ত্রের সাহায্যে তাড়িয়ে দিয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর ইশতেহারে লেবানন সীমান্তে সব ধরণের উসকানিমূলক তৎপরতা বন্ধ রাখতে ইসরাইলের প্রতি আহ্বান জানানো হয়েছে।#  

পার্সটুডে/এসএ/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।