যুদ্ধ-হুমকির মধ্যে ইসরাইলি ড্রোন ভূপাতিত করল হামাস
https://parstoday.ir/bn/news/west_asia-i74988-যুদ্ধ_হুমকির_মধ্যে_ইসরাইলি_ড্রোন_ভূপাতিত_করল_হামাস
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইলের একটি ড্রোন ভূপাতিত করেছে। অবরুদ্ধ গাজা উপত্যকাযর বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধের হুমকির মধ্যেই এই ড্রোন ভূপাতিত করল সংগঠনটি।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
নভেম্বর ০৪, ২০১৯ ১৭:৪৯ Asia/Dhaka
  • ইসরাইলি ড্রোনের ফাইল ফটো
    ইসরাইলি ড্রোনের ফাইল ফটো

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইলের একটি ড্রোন ভূপাতিত করেছে। অবরুদ্ধ গাজা উপত্যকাযর বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধের হুমকির মধ্যেই এই ড্রোন ভূপাতিত করল সংগঠনটি।

হামাসের একটি সূত্র জানিয়েছে, গতকাল (রোববার) সন্ধ্যায় গাজা উপত্যকার উত্তরে ইহুদিবাদী ইসরাইলের চতুর্ভুজ আকারের এই ড্রোন ভূপাতিত করা হয়। তবে ইসরাইলের পত্রিকা ডেইলি জেরুজালেম পোস্ট জানিয়েছে, হামাস গুলিবর্ষণ করলে ড্রোনটি ওই এলাকা ছেড়ে চলে যায়।

এর আগেও হামাস ইসরাইলের বেশ কয়েকটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। এছাড়া, কয়েকটি ড্রোন প্রযুক্তিগত কারণে গাজা উপত্যকার ওপর বিধ্বস্ত হয়েছে।

খান ইউনুস শহরে ইসরাইলি বিমান হামলা

গাজা উপত্যকার উপরে ইসরাইল যখন নতুন করে যুদ্ধ চাপিয়ে দেয়ার হুমকি দিচ্ছে এবং পায়তারা চালাচ্ছে তখন হামাসের পক্ষ থেকে ড্রোন ভূপাতিত করার এই ঘোষণা এলো। গত শুক্রবার ইহুদিবাদী ইসরাইলের জঙ্গিবিমান গাজার খান ইউনুস শহরের উপর হামলা চালায়। ওই হামলায় ২৭ বছর বয়সী এক তরুণ শহীদ এবং দু'জন আহত হয়েছেন।

ইহুদিবাদী ইসরাইল দাবি করেছে. গাজা উপত্যকায থেকে দশটি রকেট নিক্ষেপ করলে তার জবাবে বিমান হামলা চালানো হয়। ইসরাইলি হামলার পর হামাসের শীর্ষ পর্যায়ের এক নেতা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তেল আবিবকে এর পরিণতি ভোগ করতে হবে। ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকার ওপর প্রায়ই এ ধরনের হামলা চালায় যার প্রধান লক্ষ্যবস্তু থাকে বেসামরিক লোকজন।#

পার্সটুডে/এসআইবি/৪