ইয়েমেনিদের হামলায় সৌদি ড্রোন ভূপাতিত
https://parstoday.ir/bn/news/west_asia-i75109-ইয়েমেনিদের_হামলায়_সৌদি_ড্রোন_ভূপাতিত
ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, সীমান্ত এলাকায় সৌদি আরবের একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।  
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০৯, ২০১৯ ১৩:০২ Asia/Dhaka
  • ইয়েমেনিদের হামলায় সৌদি ড্রোন ভূপাতিত

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, সীমান্ত এলাকায় সৌদি আরবের একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।  

ড্রোনটি সৌদি আরবের নাজরান সীমান্ত দিয়ে ইয়েমেনের ভেতরে ঢুকে সেখানে গোয়েন্দা তৎপরতা চালাচ্ছিল বলে তিনি জানান। এর আগেও ইয়েমেনিরা সৌদি আরবের বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে।

২০১৫ সালের মার্চ থেকে সৌদি আরব ও তার মিত্র দেশগুলো ইয়েমেনে আগ্রাসন চালাচ্ছে। গত চার বছরের হামলায় হাজার হাজার ইয়েমেনি প্রাণ হারিয়েছেন। এছাড়া দেশটির অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।

ইয়েমেন হচ্ছে সৌদি আরবের প্রতিবেশী মুসলিম দেশ। দরিদ্র এই দেশের রাজনীতিতে সব সময় প্রভাব বিস্তারের চেষ্টা করে এসেছে সৌদি আরব। কয়েক বছর আগে সৌদি আরবের পুতুল সরকারের বিরুদ্ধে গণমানুষের সংগঠন আনসারুল্লাহ প্রতিরোধ গড়ে তুললে রিয়াদ ও তার মিত্ররা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং দেশটিতে আগ্রাসন শুরু করে। তবে আনসারুল্লাহ'র সমর্থনপুষ্ট সেনাবাহিনী এরিমধ্যে সৌদি জোটের আগ্রাসনের কড়া জবাব দিয়ে নিজেদের শক্তি প্রমাণ করেছে।#

পার্সটুডে/এসএ/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।