পদত্যাগ করলেন ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ
-
বারহাম সালিহ
ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ পদত্যাগ করেছেন। লেবাননের আল-মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, প্রেসিডেন্ট বারহাম সালিহ সংসদের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন।
তিনি ওই বার্তায় বলেছেন, 'আল-বান্না' জোটের পক্ষ থেকে যাকে প্রধানমন্ত্রী করার প্রস্তাব দেওয়া হয়েছে তাকে এই পদে বসানো হলে সংবিধান লঙ্ঘিত হতে পারে। তিনি আরও জানিয়েছেন, সংসদ সদস্যদেরকে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনের সুযোগ দিতেই তিনি পদত্যাগপত্র দিয়েছেন।
ইরাকের রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত নয়া প্রধানমন্ত্রী নির্বাচনের বিষয়ে সমঝোতায় পৌঁছাতে পারেনি। আর এ পরিস্থিতির মধ্যেই প্রেসিডেন্ট পদত্যাগের ঘোষণা দিলেন।
অর্থনৈতিক সমস্যার সমাধান ও দুর্নীতি দমনের দাবিতে গত ১ অক্টোবর থেকে ইরাকে বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভের কারণে গত ২৯ নভেম্বর সেদেশের প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি পদত্যাগ করেছেন। আব্দুল মাহদির পদত্যাগের পর এখন নয়া প্রধানমন্ত্রী নির্বাচন নিয়ে জটিলতা দেখা দিয়েছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।