মার্কিন সেনা বহিষ্কারের বিল পাস করল ইরাকি সংসদ
https://parstoday.ir/bn/news/west_asia-i76470-মার্কিন_সেনা_বহিষ্কারের_বিল_পাস_করল_ইরাকি_সংসদ
ইরাক থেকে মার্কিন সেনা বহিষ্কারের বিল সেদেশের সংসদে পাস হয়েছে। মার্কিন বিমান হামলায় শুক্রবার ইরানের কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানি ও হাশদ আশ শাবি'র সেকেন্ড ইন কমান্ড আবু মাহদি আল মুহানদিস শহীদ হওয়ার দুদিন পরেই এ বিল পাস করা হলো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ০৫, ২০২০ ১৬:০৬ Asia/Dhaka
  • মার্কিন সেনা বহিষ্কারের বিল পাস করল ইরাকি সংসদ

ইরাক থেকে মার্কিন সেনা বহিষ্কারের বিল সেদেশের সংসদে পাস হয়েছে। মার্কিন বিমান হামলায় শুক্রবার ইরানের কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানি ও হাশদ আশ শাবি'র সেকেন্ড ইন কমান্ড আবু মাহদি আল মুহানদিস শহীদ হওয়ার দুদিন পরেই এ বিল পাস করা হলো।

বিলটির প্রতি সমর্থন জানিয়েছে ১৭০ জন সংসদ সদস্য। বিলটি পাসের জন্য ১৫০ জন সংসদ সদস্যের সমর্থন প্রয়োজন ছিল। 

ইরাকি জনগণ ও রাজনৈতিক নেতাদের আহ্বানে সাড়া দিয়ে পার্লামেন্টে জরুরি অধিবেশন ডাকেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান আদিল আব্দুল মাহদি। জরুরি বৈঠকে পার্লামেন্ট সদস্যরা বিলটি পাস করিয়ে নিয়েছেন। 

সংসদের আইন বিষয়ক কমিটির প্রধান আমার আল শিবলি বলেন, “দায়েশ বা আইএস-কে পরাজিত করার পর মার্কিন সেনাদের এখন আর প্রয়োজন নেই। দেশ রক্ষায় আমাদের সশস্ত্রবাহিনী আছে।

ইরাক থেকে মার্কিন সেনাদের সরিয়ে নেয়া দেশটির প্রতিটি নাগরিকের দাবি বলে কয়েক জন রাজনৈতিক নেতা মন্তব্য করেছেন।  এখনো ইরাকে কয়েক হাজার মার্কিন সেনা রয়েছে। নিরাপত্তা চুক্তি অনুযায়ী তাদের পরামর্শমূলক কাজে জড়িত থাকার কথা থাকলেও খোদ ইরাকি বাহিনীর ওপর হামলা চালোচ্ছে।#

পার্সটুডে/এসএ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।