অবরুদ্ধ গাজার মার্কেট আগুন; শিশুসহ নিহত ৯
https://parstoday.ir/bn/news/west_asia-i78031-অবরুদ্ধ_গাজার_মার্কেট_আগুন_শিশুসহ_নিহত_৯
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শিশুসহ নয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারটি শিশু রয়েছে এ ঘটনায় অন্তত ৫৩ জন আহত হয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৬, ২০২০ ১১:৪১ Asia/Dhaka
  • গাজায় অগ্নিকাণ্ড
    গাজায় অগ্নিকাণ্ড

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শিশুসহ নয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারটি শিশু রয়েছে এ ঘটনায় অন্তত ৫৩ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নুসাইরাত শরণার্থী শিবিরের একটি বেকারিতে প্রচণ্ড গ্যাস বিস্ফোরণের শব্দ শুনেছেন তারা। বিস্ফোরণের পরপরই বেকারিতে এবং আশপাশের দোকান, কারখানা ও রাস্তায় থাকা বেশ কিছু গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডে তিনটি আবাসিক ভবন, ২২টি গাড়ি, চারটি সিলিন্ডার ব্লক ফ্যাক্টরি, একটি কাঠের গোলা, ৫০টি দোকান এবং একটি প্রতিবন্ধী ইনস্টিটিউট সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।

আগুন লাগার পর কয়েক কিলোমিটার দূর থেকে আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যায় এবং আগুন নেভানোর জন্য এলাকার বহু মানুষ ছুটে আসেন। আহত ৫৩ জনের মধ্যে ১৪ জনের অবস্থা আশঙ্কাজনক।#

পার্সটুডে/এসআইবি/৬