ইরাকে দায়েশের বিরুদ্ধে আবার অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i79623-ইরাকে_দায়েশের_বিরুদ্ধে_আবার_অভিযান_শুরু_করেছে_নিরাপত্তা_বাহিনী
ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ শাবি এবং দেশটির সেনাবাহিনী উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে আবার অভিযান শুরু করেছে। মধ্যপ্রাচ্যে মোতায়েন সন্ত্রাসী মার্কিন বাহিনী এবং দায়েশের মধ্যে যোগসাজশ বেড়ে গেছে বলে খবর বের হওয়ার পর অভিযানের খবর এলো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০৫, ২০২০ ১৪:২৯ Asia/Dhaka
  • ইরাকে দায়েশের বিরুদ্ধে আবার অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী

ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ শাবি এবং দেশটির সেনাবাহিনী উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে আবার অভিযান শুরু করেছে। মধ্যপ্রাচ্যে মোতায়েন সন্ত্রাসী মার্কিন বাহিনী এবং দায়েশের মধ্যে যোগসাজশ বেড়ে গেছে বলে খবর বের হওয়ার পর অভিযানের খবর এলো।

গতকাল সোমবার ইরাকের নিরাপত্তা বাহিনীর মিডিয়া সেল এক বিবৃতিতে দায়েশের বিরুদ্ধে নতুন করে সাড়াশি অভিযান শুরু হওয়ার খবর দিয়েছে। ইরাকের মরু অঞ্চলে আত্মগোপন করে থাকা সন্ত্রাসীদের বিরুদ্ধে চালানো এ অভিযানকে 'ডেজার্ট লায়ন' হিসেবে আখ্যায়িত করেছে সেনাবাহিনী। 

বিবৃতিতে বলা হয়েছে যে ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশের ওয়াদি হরান, হুসানিয়াত, আল কারা এবং ওয়াদি আল হলকম এবং আন্তর্জাতিক সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়েছে। ওইসব এলাকায় নিরাপত্তা এবং স্থিতিশীলতা বাড়ানোর পাশাপাশি সন্ত্রাসীদের নির্মূল করা এবং ফেরারি সন্ত্রাসীদের গ্রেফতার করাই এসব অভিযানের প্রধান লক্ষ্য বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। 

এর আগে ইরাকের উত্তরাঞ্চলীয় সালাউদ্দিন প্রদেশের দক্ষিণ তিকরিত ও উত্তর সামেরায় উগ্র দায়েশ বা আইএস সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবির অন্তত ১০ যোদ্ধা নিহত এবং চার জন আহত হওয়ার পর সন্ত্রাসীদের বিরুদ্ধে নতুন করে এসব অভিযানের খবর এলো।#

পার্সটুডে/এমবিএ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।