শান্তির জন্য ‘সৌদির প্রস্তুতি’ আমেরিকা-ব্রিটেনের ভিত্তিহীন প্রচারণা: হুথি আন্দোলন
https://parstoday.ir/bn/news/west_asia-i81028-শান্তির_জন্য_সৌদির_প্রস্তুতি’_আমেরিকা_ব্রিটেনের_ভিত্তিহীন_প্রচারণা_হুথি_আন্দোলন
ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন বলেছে, শান্তির জন্য সৌদি আরব প্রস্তুত বলে সম্প্রতি যে খবর বেরিয়েছে তা নিতান্তই রিয়াদের মিত্র আমেরিকা এবং ব্রিটেনের পক্ষ থেকে প্রচারণা ছাড়া আর কিছু নয়। সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে হুথি আন্দোলনের মুখপাত্র আবদুস সালাম একথা বলেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২৮, ২০২০ ১৪:১৪ Asia/Dhaka
  • হুথি মুখপাত্র আবদুস সালাম
    হুথি মুখপাত্র আবদুস সালাম

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন বলেছে, শান্তির জন্য সৌদি আরব প্রস্তুত বলে সম্প্রতি যে খবর বেরিয়েছে তা নিতান্তই রিয়াদের মিত্র আমেরিকা এবং ব্রিটেনের পক্ষ থেকে প্রচারণা ছাড়া আর কিছু নয়। সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে হুথি আন্দোলনের মুখপাত্র আবদুস সালাম একথা বলেছেন।

তিনি বলেন, দারিদ্র্যপীড়িত ইয়েমেনের উপর সৌদি আরব যে বর্বর আগ্রাসন চালিয়ে আসছে তাতে তারা আমেরিকা ও ব্রিটেনের অস্ত্র ব্যবহার করছে। আব্দুস সালাম জোর দিয়ে বলেন, আগ্রাসন এবং অবরোধ শান্তির জন্য অন্তরায়। শান্তির জন্য সৌদি আরব প্রস্তুত বলে যে দাবি করা হচ্ছে তা নিতান্তই ব্রিটেন এবং আমেরিকার প্রচারণা।”

আবদুস সালাম বলেন, "আমরা তাদেরকে বলি আপনারা আমাদের ওপর আগ্রাসন চালিয়েছেন। আপনাদের অস্ত্র দিয়েই ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ চলছে। আপনারা প্রকৃতপক্ষে শান্তির জন্য উপযুক্ত নন।”

এর দুদিন আগে মার্কিন সেন্ট্রাল কমান্ডের কমান্ডার জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি দাবি করেন, আলোচনার মাধ্যমে ইয়েমেন যুদ্ধের অবসান চায় সৌদি আরব।#

পার্সটুডে/এসআইবি/২৮