ক্ষতিপূরণের প্রস্তাব নাকচ করেছে ইয়েমেনি উপজাতিরা; প্রতিশোধের ঘোষণা
https://parstoday.ir/bn/news/west_asia-i81525-ক্ষতিপূরণের_প্রস্তাব_নাকচ_করেছে_ইয়েমেনি_উপজাতিরা_প্রতিশোধের_ঘোষণা
ইয়েমেনের ওপর বর্বর বিমান হামলার পর সৌদি আরব যে ক্ষতিপূরণ দেয়ার প্রস্তাব দিয়েছে তা নাকচ করেছে উত্তরাঞ্চলীয় আল-জাওফ প্রদেশের উপজাতিরা। তারা বলেছে, সৌদি আরবের কাছ থেকে ক্ষতিপূরণ নয় বরং সৌদি আরবের বিরুদ্ধে প্রতিশোধ নেবে তারা। উপজাতি নেতারা বলেছেন, একমাত্র প্রতিশোধই তাদেরকে শান্ত করতে পারে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৭, ২০২০ ১৫:১৩ Asia/Dhaka
  • বুধবারের হামলার শিকার ৪ বছরের একটি শিশু
    বুধবারের হামলার শিকার ৪ বছরের একটি শিশু

ইয়েমেনের ওপর বর্বর বিমান হামলার পর সৌদি আরব যে ক্ষতিপূরণ দেয়ার প্রস্তাব দিয়েছে তা নাকচ করেছে উত্তরাঞ্চলীয় আল-জাওফ প্রদেশের উপজাতিরা। তারা বলেছে, সৌদি আরবের কাছ থেকে ক্ষতিপূরণ নয় বরং সৌদি আরবের বিরুদ্ধে প্রতিশোধ নেবে তারা। উপজাতি নেতারা বলেছেন, একমাত্র প্রতিশোধই তাদেরকে শান্ত করতে পারে।

গত বুধবার সৌদি আরব ইয়েমেনের আল-জাওফ প্রদেশে ভয়াবহ বিমান হামলা চালায় যাতে নারী ও শিশুসহ অন্তত ২৫ জন নিহত হয়। সৌদি আরব আল-জাওফের আল-হাজম এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে বিমান হামলা চালায়। ওই দিন সৌদি আরব আল-জাওফ প্রদেশের আল-আকশা এলাকায় প্রথমদিকে পাঁচদফা বিমান হামলা চালায়। তবে এ সমস্ত হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে স্থানীয় গণমাধ্যম তা নিয়ে বিস্তারিত তথ্য জানাতে পারে নি।

আরবি ভাষার আল-খাবার আল-ইয়ামানি নিউজ ওয়েবসাইট গতকাল জানায় যে, আল-জাওফ প্রদেশের উপজাতিগুলোর প্রবীণ নেতারা হামলার পর বৈঠকে বসেন এবং হামলার শিকার বানি নাউফ উপজাতি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ করে তাদের প্রতি সমর্থন জানান। উপজাতি নেতারা বলেছেন, বানি নাওফ উপজাতির উপর হামলা মানেই আল-জাওফ প্রদেশের সমস্ত উপজাতির ওপর হামলা।

বিয়ের অনুষ্ঠানে হামলার পর সৌদি আরব ইয়েমেনের উপজাতি গোষ্ঠীগুলোকে আর্থিক ক্ষতিপূরণ দেয়ার প্রস্তাব পাঠায় কিন্তু সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তারা।#

পার্সটুডে/এসআইবি/১৭