উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে ইরান সফরে আসছেন ইরাকি প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i81564-উচ্চ_পর্যায়ের_প্রতিনিধি_দল_নিয়ে_ইরান_সফরে_আসছেন_ইরাকি_প্রধানমন্ত্রী
ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাজেমি একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিয়ে তেহরান সফরে আসছেন। ইরাকের জাতীয় সংসদের আইন বিষয়ক কমিটির সদস্য হোসেইন আল-আসাদি গতকাল (শনিবার) এ তথ্য জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৯, ২০২০ ০৬:৪৩ Asia/Dhaka
  • হোসেইন আল-আসাদি
    হোসেইন আল-আসাদি

ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাজেমি একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিয়ে তেহরান সফরে আসছেন। ইরাকের জাতীয় সংসদের আইন বিষয়ক কমিটির সদস্য হোসেইন আল-আসাদি গতকাল (শনিবার) এ তথ্য জানিয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে আসাদি বলেন, ইরান হচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যতম একটি গুরুত্বপূর্ণ দেশ যার সাথে বিভিন্ন রাজনৈতিক কারণে ইরাকের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তিনি আরো বলেন, ইরাকের বর্তমান সরকারের কাজ এগিয়ে নিতে হলে তেহরানের পক্ষ থেকে কাজেমি সরকারের প্রতি আন্তরিক সমর্থন দেয়া প্রয়োজন। 

বিমান থেকে নামছেন ইরাকের প্রধানমন্ত্রী (সাম্প্রতিক ছবি)

হোসেইন আল-আসাদি জানান, ইরাকি প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের প্রতিনিধি দলে পররাষ্ট্র মন্ত্রণালয়, শিল্প, খনি, বাণিজ্য, কৃষি জিহাদ, তেল এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা থাকবেন। এছাড়া, ইরাকের জাতীয় নিরাপত্তা সংস্থার কর্মকর্তারাও মুস্তাফা কাজেমির তেহরান সফরের সময় সঙ্গে থাকবেন।

হোসেইন আল-আজাদি ইরাকি প্রধানমন্ত্রীর আসন্ন সৌদি আরব, ইরান এবং চূড়ান্তভাবে আমেরিকা সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি জানান, ইরাক এ সমস্ত দেশের মধ্যে একটি সেতু হিসেবে কাজ করতে চায়। সোমবার ইরাকি প্রধানমন্ত্রী সৌদি সফরে যাবেন। সেখান থেকে ফিরে তিনি ইরান এবং পরে আমেরিকা সফর করবেন।#

পার্সটুডে/এসআইবি/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।