কেউ আর পশ্চিম তীর সংযুক্তকরণের কথা বলছে না: ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i81869-কেউ_আর_পশ্চিম_তীর_সংযুক্তকরণের_কথা_বলছে_না_ইসরাইল
ইহুদিবাদী ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গাবি আশকেনাজি বলেছেন, মার্কিন কর্মকর্তারাসহ কেউ আর এখন ফিলিস্তিনের পশ্চিম তীর ও জর্দান উপত্যকাকে ইসরাইলের সঙ্গে সংযুক্ত করার কথা বলছেন না। গতকাল (বুধবার) তিনি বলেন, ইসরাইলের কর্মকতারা কিংবা আমেরিকার কর্মকর্তারা এ নিয়ে কথা বলেন না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ৩০, ২০২০ ০৭:১৯ Asia/Dhaka
  • ইসরাইলি পরিকল্পনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছেন ফিলিস্তিনিরা
    ইসরাইলি পরিকল্পনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছেন ফিলিস্তিনিরা

ইহুদিবাদী ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গাবি আশকেনাজি বলেছেন, মার্কিন কর্মকর্তারাসহ কেউ আর এখন ফিলিস্তিনের পশ্চিম তীর ও জর্দান উপত্যকাকে ইসরাইলের সঙ্গে সংযুক্ত করার কথা বলছেন না। গতকাল (বুধবার) তিনি বলেন, ইসরাইলের কর্মকতারা কিংবা আমেরিকার কর্মকর্তারা এ নিয়ে কথা বলেন না।

সাংবাদিকরা আশকেনাজির কাছে জানতে চান- এখনো সংযুক্তকরণ পরিকল্পনা তাদের এজেন্ডায় আছে কিনা। জবাবে আশকেনাজি বলেন, “এ মুহূর্তে কেউ আর এ নিয়ে কথা বলছেন, এমনকি আমেরিকার কর্মকর্তারাও। সে কারণে এখন আমি নিশ্চিত নই যে, এটি এজেন্ডাতে আছে কিনা।”

ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গাবি আশকেনাজি

গাবি আশকেনাজি হচ্ছেন ইসরাইলের জোট সরকারের শরীক দল ‘ব্লু অ্যান্ড হোয়াইট’ পার্টির সদস্য এবং তার দল এ পরিকল্পনার বিরোধী। তিনি গতকাল হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “পশ্চিম তীর সংযুক্ত করার পরিকল্পনা যদি আবার ফিরিয়ে আনা হয় তাহলে আমাদের অবস্থান আমরা নতুন করে ঘোষণা করব।”

ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কয়েক মাস আগে ঘোষণা করেছিলেন যে, অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীর ও কৌশলগত জর্দান উপত্যকার শতকরা ৩০ ভাগ এলাকা তেল আবিব দখল করে নেবে। এজন্য তিনি ১ জুলাই থেকে ইসরাইলের মন্ত্রিসভায় আলোচনা শুরু করবেন। কিন্তু জুলাই মাস পার হয়ে গেলেও সে আলোচনা শুরু হয় নি। বিষয়টি নিয়ে ইসরাইলের মন্ত্রিসভা ব্যাপকভাবে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে। এছাড়া, ফিলিস্তিনের পক্ষ থেকেও শক্ত প্রতিরোধমূলক অবস্থান গ্রহণ করা হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/৩০