নিষেধাজ্ঞা মোকাবিলায় দ্বিপক্ষীয় সহযোগিতা শক্তিশালী করবে ইরান ও সিরিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i82351-নিষেধাজ্ঞা_মোকাবিলায়_দ্বিপক্ষীয়_সহযোগিতা_শক্তিশালী_করবে_ইরান_ও_সিরিয়া
ইরান ও সিরিয়া দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার পাশাপাশি দামেস্কের ওপর আমেরিকা ও তার মিত্রদের আরোপিত নিষেধাজ্ঞার ক্ষতি কাটিয়ে ওঠার উপায় নিয়ে আলোচনা করেছে। সিরিয়া সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ প্রতিনিধি আলী আসগার খাজি সোমবার দামেস্কে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এই আলোচনা হয়।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
আগস্ট ১৮, ২০২০ ০৬:০৭ Asia/Dhaka
  • সোমবার দামেস্কে প্রেসিডেন্ট আসাদের সঙ্গে সাক্ষাৎ করেন আলী আসগার খাজি (বামে)
    সোমবার দামেস্কে প্রেসিডেন্ট আসাদের সঙ্গে সাক্ষাৎ করেন আলী আসগার খাজি (বামে)

ইরান ও সিরিয়া দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার পাশাপাশি দামেস্কের ওপর আমেরিকা ও তার মিত্রদের আরোপিত নিষেধাজ্ঞার ক্ষতি কাটিয়ে ওঠার উপায় নিয়ে আলোচনা করেছে। সিরিয়া সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ প্রতিনিধি আলী আসগার খাজি সোমবার দামেস্কে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এই আলোচনা হয়।

সাক্ষাতে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক পরিস্থিতিসহ দ্বিপক্ষীয় ও আঞ্চলিক নানা ইস্যুতে মতবিনিময় করে আসাদ ও খাজি। এ সময় প্রেসিডেন্ট বাশার আল-আসাদ তার দেশের প্রতি সমর্থন ও সহযোগিতার জন্য ইরানের সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, আমেরিকার অর্থনৈতিক সন্ত্রাসবাদ প্রতিহত করার ক্ষেত্রে তেহরান ও দামেস্ক কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ প্রতিনিধি আলী আসগার খাজি

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ প্রতিনিধি সোমবার দামেস্কে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেমের সঙ্গেও সাক্ষাৎ করেন। সাক্ষাতে দুই কর্মকর্তা বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা করার পাশাপাশি ইরান ও সিরিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করার উপায় নিয়ে মতবিনিময় করেন।

আলী আসগার খাজি বলেন, সিরিয়ার ওপর মার্কিন নেতৃত্বাধীন অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে উঠতে দামেস্ককে সব রকম সহযোগিতা করবে তেহরান।#

পার্সটুডে/এমএমআই/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।