গাজায় ইসরাইলি তাণ্ডব চলছে, বেলুনের ভয়ে অস্থির ইহুদিবাদীরা
https://parstoday.ir/bn/news/west_asia-i82665-গাজায়_ইসরাইলি_তাণ্ডব_চলছে_বেলুনের_ভয়ে_অস্থির_ইহুদিবাদীরা
ফিলিস্তিনের গাজায় আজও হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। দখলদার বাহিনী আজ (রোববার) এক বিবৃতিতে বলেছে, তারা হামাসের অবস্থানে কামানের গোলা নিক্ষেপ করেছে।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
আগস্ট ৩০, ২০২০ ১৮:২৯ Asia/Dhaka
  • গাজায় ইসরাইলি হামলা
    গাজায় ইসরাইলি হামলা

ফিলিস্তিনের গাজায় আজও হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। দখলদার বাহিনী আজ (রোববার) এক বিবৃতিতে বলেছে, তারা হামাসের অবস্থানে কামানের গোলা নিক্ষেপ করেছে।

এই তাণ্ডবের কারণ হিসেবে ইসরাইলি বাহিনী অতীতের দাবির পুনরাবৃত্তি করেছে। তারা বলেছে, গাজা থেকে বিস্ফোরকভর্তি বেলুন পাঠানো হয়েছে। এ কারণেই হামলা চালানো হয়েছে।

ফিলিস্তিনি সূত্র জানিয়েছে, ইসরাইলি বাহিনী গাজার খান ইউনুস ও দেইর আল বালাহ এলাকায় কামানের গোলা নিক্ষেপ করেছে।

ইসরাইলি বাহিনী গত ৬ আগস্ট থেকে প্রায় প্রতিদিনই গাজায় তাণ্ডব চালাচ্ছে। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে সমঝোতায় সই করার পর থেকে তাণ্ডবের মাত্রা আরও বেড়েছে।

দখলদার ইসরাইলি বাহিনী বলছে, গাজা থেকে ফিলিস্তিনিরা ইসরাইলে যেসব বেলুন পাঠাচ্ছে তাতে এমন উপাদান ভরে দেওয়া হচ্ছে যাতে সেখান থেকে আগুন ধরে যায়।

ফিলিস্তিনিদের বেলুনের কারণে এ পর্যন্ত ইসরাইলে ৪০০টি স্থানে আগুন ধরার ঘটনা ঘটেছে বলে মুসলিম বিশ্বের শত্রু ইসরাইল দাবি করেছে।#

পার্সটুডে/এসএ/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।