এবার ইসরাইলের জন্য আকাশসীমা খুলে দিচ্ছে বাহরাইন  
https://parstoday.ir/bn/news/west_asia-i82788-এবার_ইসরাইলের_জন্য_আকাশসীমা_খুলে_দিচ্ছে_বাহরাইন
ইহুদিবাদী ইসরাইলের বিমান চলাচলের জন্য সৌদি আরবের পর এবার বাহরাইন তার আকাশসীমা উন্মুক্ত করে দিচ্ছে। মার্কিন কর্মকর্তাদের বাহরাইন সফরের পর পর মানামা এই সিদ্ধান্ত নিয়েছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
সেপ্টেম্বর ০৪, ২০২০ ০৬:১১ Asia/Dhaka

ইহুদিবাদী ইসরাইলের বিমান চলাচলের জন্য সৌদি আরবের পর এবার বাহরাইন তার আকাশসীমা উন্মুক্ত করে দিচ্ছে। মার্কিন কর্মকর্তাদের বাহরাইন সফরের পর পর মানামা এই সিদ্ধান্ত নিয়েছে।

বাহরাইনের পরিবহন ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে দেশটির সরকারি বার্তা সংস্থা এক রিপোর্টে জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত থেকে আসা এবং সংযুক্ত আরব আমিরাতের দিকে যাওয়া সমস্ত বিমানকে বাহরাইন তারা আকাশসীমা ব্যবহারের অনুমতি দেবে।

এর আগে বুধবার সৌদি আরবের বিমান কর্তৃপক্ষের বরাত দিয়ে সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত ও ইসরাইল অভিমুখী সমস্ত বিমানকে আকাশসীমা ব্যবহারের সুযোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার।

বাহরাইনের রাজা হামাদ বিন ঈসা আলে খলিফা

গত ১৩ আগস্ট ইহুদিবাদী ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাত সম্পর্ক স্বাভাবিক করার জন্য একটি চুক্তিতে পৌঁছায়। এরপর গত সোমবার একটি প্রতিনিধিদলকে নিয়ে প্রথমবারের মতো ইসরাইলি বিমান সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে পৌঁছায়। এর পরদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাই এবং শীর্ষ উপদেষ্টা জারেড কুশনার বাহরাইন সফর করেন।#

পার্সটুডে/এসআইবি/৪