আমেরিকার আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ফিলিস্তিনের হামাস
https://parstoday.ir/bn/news/west_asia-i83936-আমেরিকার_আলোচনার_প্রস্তাব_প্রত্যাখ্যান_করল_ফিলিস্তিনের_হামাস
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক দপ্তরের উপ-প্রধান সালেহ আল আরোরি বলেছেন, ইসরাইলি দখলদারিত্ব মোকাবেলার একমাত্র উপায় হচ্ছে প্রতিরোধ সংগ্রাম।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
অক্টোবর ১৭, ২০২০ ১৯:১২ Asia/Dhaka
  • সালেহ আল আরোরি
    সালেহ আল আরোরি

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক দপ্তরের উপ-প্রধান সালেহ আল আরোরি বলেছেন, ইসরাইলি দখলদারিত্ব মোকাবেলার একমাত্র উপায় হচ্ছে প্রতিরোধ সংগ্রাম।

তিনি আজ (রোববার) আরও বলেছেন, 'ডিল অব দ্য সেঞ্চুরি' নামের ফিলিস্তিনবিরোধী পরিকল্পনা নিয়ে আমাদের সঙ্গে আলোচনায় বসতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু আমরা তাদের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছি। কারণ আমেরিকার উদ্দেশ্য হচ্ছে এই পরিকল্পনাকে ব্যবহার করে ফিলিস্তিনি দল ও সংগঠনগুলোর মধ্যে বিরোধ সৃষ্টি করা।

তিনি বলেন, মার্কিন নেতৃত্বে আলোচনার যে রাজনৈতিক পন্থা তা এরিমধ্যে ব্যর্থ হয়েছে। এ পর্যন্ত আমরা যতটুকু অর্জন করেছি তা প্রতিরোধ সংগ্রামের মাধ্যমেই করেছি।

ফিলিস্তিনের আসন্ন নির্বাচন সম্পর্কে তিনি বলেন, হামাস ও ফাতাহ সহানুভূতি নিয়ে নির্বাচনে যোগ দেবে এবং ইসরাইলি ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে লড়াই চালাবে।

বর্ণবাদী ইসরাইলের সঙ্গে কোনো কোনো আরব দেশের সম্পর্ক স্থাপন প্রসঙ্গে সালেহ আল আরোরি বলেন, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন এর মাধ্যমে ফিলিস্তিন ইস্যুর মৃত্যু ঘটানোর চেষ্টা করছে।#     

পার্সটুডে/এসএ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।