টানা ৯০ দিন ধরে অনশনে ফিলিস্তিনি বন্দী, মুক্তি চেয়ে ইরানের বিবৃতি
https://parstoday.ir/bn/news/west_asia-i84143-টানা_৯০_দিন_ধরে_অনশনে_ফিলিস্তিনি_বন্দী_মুক্তি_চেয়ে_ইরানের_বিবৃতি
দখলদার ইসরাইলে কারাগারে অনশনরত ফিলিস্তিনি বন্দী মাহের আল আখরাসকে অবিলম্বে মুক্তি দিতে তেল আবিবের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।
(last modified 2026-03-01T10:43:34+00:00 )
অক্টোবর ২৫, ২০২০ ১৮:৩২ Asia/Dhaka
  • মাহের আল আখরাস
    মাহের আল আখরাস

দখলদার ইসরাইলে কারাগারে অনশনরত ফিলিস্তিনি বন্দী মাহের আল আখরাসকে অবিলম্বে মুক্তি দিতে তেল আবিবের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইটার পোস্টে লিখেছে, তিন মাস ধরে কোনো অভিযোগ ছাড়াই মাহের আল আখরাসকে বন্দী করে রেখেছে দখলদারেরা। তিনি অনশন করছেন, পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গন থেকে প্রতিবাদ অব্যাহত রয়েছে। এরপরও তাকে মুক্তি দেওয়া হচ্ছে না। ইরান অবিলম্বে দখলকার ইসরাইলের এ ধরণের অন্যায় তৎপরতার অবসান চায়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, নির্বিচারে ফিলিস্তিনিদের আটক করার প্রবণতা বন্ধ করতে হবে।

গত ২৭ জুলাই দখলদার বাহিনী পশ্চিম জেনিন শহর থেকে ৪৯ বছর বয়সী মাহের আল আখরাসকে বিনা অভিযোগে আটক করেছে। মাহের আল আখরাস তাকে আটক এবং অন্যান্য ফিলিস্তিনি বন্দীদের সঙ্গে অন্যায় আচরণের প্রতিবাদে টানা ৯০ দিন ধরে অনশন করছেন।

ইসরাইলি কারাগারগুলোতে ফিলিস্তিনি বন্দীদের সঙ্গে অমানবিক আচরণের ঘটনা এই প্রথম নয়, প্রতিষ্ঠার পর থেকেই এ ধরণের তৎপরতা অব্যাহত রেখেছে তারা।#

পার্সটুডে/এসএ/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।