বর্বরদের বুলেট কেড়ে নিল ৩ ফিলিস্তিনির প্রাণ
https://parstoday.ir/bn/news/west_asia-i84312-বর্বরদের_বুলেট_কেড়ে_নিল_৩_ফিলিস্তিনির_প্রাণ
বর্বর ইসরাইলি বাহিনীর গুলিতে আজ (রোববার) তিন ফিলিস্তিনি যুবক শাহাদাতবরণ করেছেন। আল খলিল বা হেব্রন শহরের উত্তরে তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
নভেম্বর ০১, ২০২০ ১৮:০৬ Asia/Dhaka
  • দখলদার ইসরাইলি সেনা
    দখলদার ইসরাইলি সেনা

বর্বর ইসরাইলি বাহিনীর গুলিতে আজ (রোববার) তিন ফিলিস্তিনি যুবক শাহাদাতবরণ করেছেন। আল খলিল বা হেব্রন শহরের উত্তরে তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে।

এছাড়া দখলদার ইসরাইলি বাহিনী আল-খলিল শহরের উত্তরে আল-আরুব শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে। পশ্চিম তীরের নাবলুসেও হামলার ঘটনা ঘটেছে। সেখানে আমজাদ আলিওভি নামের একজন কারাবন্দীর বাড়িতে হানা দেয় রক্তপিপাসু ইসরাইলি সেনারা।

পূর্ব বায়তুল মুকাদ্দাস এলাকা থেকেও ফিলিস্তিনিদের ওপর হামলার খবর পাওয়া গেছে। এর ফলে ওই এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।

বর্ণবাদী ইসরাইল সম্প্রতি গাজায় হামলা বৃদ্ধির পাশাপাশি ফিলিস্তিনের অন্যান্য এলাকাতেও হামলা বাড়িয়ে দিয়েছে। আরব আমিরাত, বাইরাইন ও সুদান দখলদারদের সঙ্গে সম্পর্ক স্থাপন করার পর থেকে ইসরাইলি আগ্রাসন বেড়েছে।

ফিলিস্তিনের সব দল ও সংগঠন ওই সব দেশের পদক্ষেপকে বিশ্বাসঘাতকতা হিসেবে ঘোষণা করেছে।#

পার্সটুডে/এসএ/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।