ইসলামিক মুভমেন্টের নেতা নিহত; ইসরাইলকে দায়ী করল হামাস
https://parstoday.ir/bn/news/west_asia-i86390-ইসলামিক_মুভমেন্টের_নেতা_নিহত_ইসরাইলকে_দায়ী_করল_হামাস
অধিকৃত ইসরাইলের জাফা শহরে ইসলামিক মুভমেন্টের নেতা আবু নাজমকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করার জন্য সরকারকে দায়ী করেছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ২৫, ২০২১ ১৪:১৮ Asia/Dhaka
  • ইসরাইলি ঘাতক বাহিনী
    ইসরাইলি ঘাতক বাহিনী

অধিকৃত ইসরাইলের জাফা শহরে ইসলামিক মুভমেন্টের নেতা আবু নাজমকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করার জন্য সরকারকে দায়ী করেছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

গতকাল (রোববার) এক বিবৃতিতে বলেছে, “জাফা শহরের ইসলামিক মুভমেন্টের নেতাকে ঘৃণ্য কায়দায় হত্যা করার বিরুদ্ধে আমরা কঠোর নিন্দা জানাই।”

হামাস সতর্ক করে বলেছে, এই বিদ্বেষপূর্ণ হত্যাকাণ্ড ঘটিয়েছে দখলদার ইসরাইল এবং ফিলিস্তিনিদের ভূমি দখলের বিষয়টি থেকে লোকজনের দৃষ্টি অন্যদিকে সরিয়ে দিতে এই অপরাধযজ্ঞ চালানো হচ্ছে।

ইসরাইলের ইংরেজি দৈনিক টাইমস অব ইসরাইল জানিয়েছে, আবু নাজমকে গতকাল এক ব্যক্তি গুলি করে হত্যা করে। এ ঘটনায় আরেক ব্যক্তি সামান্য পরিমাণ আহত হয়। গুলিতে ইসলামিক মুভমেন্টের নেতা মারাত্মকভাবে আহত হন এবং হোলোন শহরের উল্ফসন হাসপাতালে নেয়ার পর তাকে মৃত বলে ঘোষণা করা হয়।

ইসলামি মুভমেন্টের উত্তরাঞ্চলীয় শাখাকে ২০১৫ সালের নভেম্বর মাসে নিষিদ্ধ ঘোষণা করে। হামাস এবং ইখওয়ানুল মুসলিমিনের সঙ্গে এর ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণে ওই পদক্ষেপ নেয় ইসরাইল। সংগঠনটির নেতৃত্বে রয়েছেন শেখ রায়েদ সালাহ।

ইসরাইলের বিরুদ্ধে জনগণকে বিক্ষুব্ধ করে তোলার অভিযোগ এনে ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে ২৮ মাসের কারাদণ্ড দেয় ইসরাইলের একটি আদালত। সেসময় আদালত তাকে বিপজ্জনক ব্যক্তি বলে মন্তব্য করে।#

পার্সটুডে/এসআইবি/২৫