ইয়েমেনের ৫ বোমারু ড্রোন ভূপাতিত করার দাবি করল সৌদি আরব
https://parstoday.ir/bn/news/west_asia-i88346-ইয়েমেনের_৫_বোমারু_ড্রোন_ভূপাতিত_করার_দাবি_করল_সৌদি_আরব
ইয়েমেনের ৫ বোমারু ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সৌদি আরব। ইয়েমেনে চলমান আগ্রাসনে অংশগ্রহণকারী দেশগুলোর সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি আজ (রোববার) সকালে বলেছেন, গত ২৪ ঘণ্টায় তারা ইয়েমেনের সেনাবাহিনীর পাঁচটি বোমারু ড্রোন আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়েছেন।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
মার্চ ০৭, ২০২১ ১৬:২২ Asia/Dhaka
  • ইয়েমেনের একটি ড্রোন (ফাইল ফটো)
    ইয়েমেনের একটি ড্রোন (ফাইল ফটো)

ইয়েমেনের ৫ বোমারু ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সৌদি আরব। ইয়েমেনে চলমান আগ্রাসনে অংশগ্রহণকারী দেশগুলোর সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি আজ (রোববার) সকালে বলেছেন, গত ২৪ ঘণ্টায় তারা ইয়েমেনের সেনাবাহিনীর পাঁচটি বোমারু ড্রোন আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়েছেন।

ইয়েমেনিরা সৌদি আরবে আঘাত হানতে এসব ড্রোন পাঠিয়েছিল বলে তারা জানিয়েছে। কয়েকটি সূত্র জানিয়েছে, সৌদি শহর জেদ্দার আকাশে প্রচণ্ড বিস্ফোরণ ঘটেছে এবং বিস্ফোরণের শব্দ অনেক দূর থেকে শোনা গেছে।

সৌদি আরবের নির্মম হামলার প্রতিশোধ হিসেবে মাঝেমধ্যেই সৌদি আরবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইয়েমেনের সেনাবাহিনী।

এর আগে গত শুক্রবার সকালেও সৌদি আরব ইয়েমেনের ছয়টি ড্রোন ভূপাতিত করার দাবি করে।

বৃহস্পতিবার ইয়েমেনের সেনাবাহিনী ও আনসারুল্লাহ আন্দোলন দাবি করেছে, তারা সৌদি আরবের কিং খালিদ ঘাঁটিতে সফলভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

২০১৫ সাল থেকে দরিদ্র প্রতিবেশী দেশ ইয়েমেনে নির্মম হামলা চালিয়ে আসছে সৌদি আরব ও তার মিত্র কয়েকটি দেশ। এ পর্যন্ত বহু মানুষ হতাহত হয়েছে। এছাড়া সেখানকার কোটি কোটি মানুষ ক্ষুধার্ত অবস্থায় দিন কাটাতে বাধ্য হচ্ছে।#

পার্সটুডে/এসএ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন