ইসরাইলি জাহাজে হামলা
https://parstoday.ir/bn/news/west_asia-i90060-ইসরাইলি_জাহাজে_হামলা
সংযুক্ত আরব আমিরাতের উপকূলে ইহুদিবাদী ইসরাইলের মালিকানাধীন একটি জাহাজে হামলা হয়েছে। হাইপেরিয়ন নামে এ জাহাজটি ইসরাইল সরকারের পিসিসি কোম্পানির সঙ্গে যুক্ত।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১৩, ২০২১ ২০:০৭ Asia/Dhaka
  • ইসরাইলি জাহাজ
    ইসরাইলি জাহাজ

সংযুক্ত আরব আমিরাতের উপকূলে ইহুদিবাদী ইসরাইলের মালিকানাধীন একটি জাহাজে হামলা হয়েছে। হাইপেরিয়ন নামে এ জাহাজটি ইসরাইল সরকারের পিসিসি কোম্পানির সঙ্গে যুক্ত।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন গণমাধ্যম খবর দিয়েছে যে, আরব আমিরাতের ফুজায়রার কাছে জাহাজটি হামলার শিকার হয়। কোনো কোনো গণমাধ্যম হামলার জন্য ইরানকে দায়ী করেছে। তবে ইসরাইল এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করে নি।

গত ফেব্রুয়ারি মাসে ইসরাইলের আরেকটি জাহাজে এই এলাকায় হামলা চালানো হয়। এসব ঘটনায় ইসরাইলের নিরাপত্তা কর্মকর্তারা উ্দ্বিগ্ন হয়ে পড়েছেন।#

পার্সটুডে/এসআইবি/১৩