ইসরাইলি হামলায় ফিলিস্তিনের একই পরিবারের ৮ শিশু নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i91646-ইসরাইলি_হামলায়_ফিলিস্তিনের_একই_পরিবারের_৮_শিশু_নিহত
ইহুদিবাদী ইসরাইলের বর্বর বিমান হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার একই পরিবারের অন্তত ছয় শিশু নিহত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১৫, ২০২১ ০৮:৪৯ Asia/Dhaka
  • গাজায় ইসরাইলি বিমান হামলা
    গাজায় ইসরাইলি বিমান হামলা

ইহুদিবাদী ইসরাইলের বর্বর বিমান হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার একই পরিবারের অন্তত ছয় শিশু নিহত হয়েছে।

ফিলিস্তিনের বার্তা সংস্থা মান জানিয়েছে, আজ (শনিবার) খুব ভোরে ইহুদিবাদী ইসরাইল গাজার আশ-শাতি শরণার্থী শিবিরে বিমান হামলা চালালে এক পরিবারের ওই আট শিশু এবং পরিবারের অন্য দুই মহিলা নিহত হন।

বিমান হামলায় ফিলিস্তিনিদের বাড়িটি ধ্বংস হয় এবং ১৫ জন জন আহত হন। ইহুদিবাদী বাহিনী কোনো পূর্ব সতর্কতা ছাড়াই ওই বাড়িতে বিমান থেকে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। 

 ইসরাইল গত সোমবার থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন শুরু করেছে এবং এ পর্যন্ত অন্তত ১৩৯ জন শহীদ হয়েছেন যার মধ্যে ৩৯টি শিশু এবং ২২ জন নারী রয়েছে। ইসরাইলি আগ্রাসনে এ পর্যন্ত প্রায় এক হাজার ব্যক্তি আহত হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১৫