প্রমাণ হলো ইসরাইল মাকড়সার জালের চেয়েও দুর্বল: লেবাননের হিজবুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i91950-প্রমাণ_হলো_ইসরাইল_মাকড়সার_জালের_চেয়েও_দুর্বল_লেবাননের_হিজবুল্লাহ
লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে, ফিলিস্তিনিদের 'সোর্ড অব কুদস' অভিযানে প্রমাণিত হয়েছে দখলদার ইসরাইল মাকড়সার জালের চেয়েও দুর্বল।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
মে ২১, ২০২১ ১৫:৫১ Asia/Dhaka
  • প্রমাণ হলো ইসরাইল মাকড়সার জালের চেয়েও দুর্বল: লেবাননের হিজবুল্লাহ

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে, ফিলিস্তিনিদের 'সোর্ড অব কুদস' অভিযানে প্রমাণিত হয়েছে দখলদার ইসরাইল মাকড়সার জালের চেয়েও দুর্বল।

সংগঠনটি আজ (শুক্রবার) প্রকাশিত এক বিবৃতিতে এ কথা বলেছে। '

হিজবুল্লাহ আরও বলেছে, দখলদার ইসরাইলের বিরুদ্ধে বিজয়ে ফিলিস্তিনিদের শুভেচ্ছা জানাচ্ছি। এবারের 'সোর্ড অব কুদস' শীর্ষক প্রতিরোধ সংগ্রাম ইহুদিবাদী শত্রুদের ওপর নতুন সমীকরণ চাপিয়ে দিয়েছে। এই বিজয় এই অঞ্চলের ভবিষ্যৎ সংঘাতের ওপর ব্যাপক প্রভাব ফেলবে। এর মধ্যদিয়ে সামরিক ও নিরাপত্তা ক্ষেত্রে ইসরাইলের নানা দুর্বলতা স্পষ্ট হয়ে উঠেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, হিজবুল্লাহ মনে করে অদূর ভবিষ্যতেই গোটা ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত হবে।

১১ দিনের বীরত্বপূর্ণ প্রতিরোধের মুখে দখলদার ইসরাইল ফিলিস্তিনিদের শর্ত মেনে যুদ্ধবিরতি বাস্তবায়ন শুরু করেছে। লেবাননের হিজবুল্লাহ প্রথম থেকেই ফিলিস্তিনিদের আন্দোলনে সমর্থন ও সহযোগিতা দিয়ে যাচ্ছে।#   

পার্সটুডে/এসএ/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।