পশ্চিম এশিয়া
  • ইসরাইলি নেতারা যুদ্ধাপরাধী, তাদের বিচার করতে হবে: ইরান

    ইসরাইলি নেতারা যুদ্ধাপরাধী, তাদের বিচার করতে হবে: ইরান

    মে ২৬, ২০২১ ১২:২২

    জাতিসংঘে নিযুক্ত ইরানের প্রতিনিধি মাজিদ তাখতে রাভানচি বলেছেন, গাজায় যুদ্ধাপরাধ করেছে ইসরাইল, এই অপরাধের বিচার করতে হবে। তিনি মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বেসামরিক মানুষের জীবনরক্ষা বিষয়ক এক বৈঠকে এ কথা বলেন।

  • ফিলিস্তিনি শহীদের সদ্য বিবাহিত স্ত্রীর আর্তনাদ

    ফিলিস্তিনি শহীদের সদ্য বিবাহিত স্ত্রীর আর্তনাদ

    মে ২৬, ২০২১ ১০:৪০

    ফিলিস্তিনে আরো দু'জন যুবক শহীদ হয়েছেন। ফিলিস্তিনি এ শহীদের মধ্যে একজন ছিলেন সদ্য বিবাহিত। আর তাদের মাত্র গত দু'সপ্তাহ আগে আংটি পরানো হয়। এ পর্যন্ত ইসরাইলি হামলায় শহীদ হয়েছে অসংখ্য ফিলিস্তিনি। গত ১০ মে গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ বিমান হামলা শুরু হয়।

  • ইসরাইলকে টিকিয়ে রাখতে মার্কিনীদের দৌড়ঝাঁপ: গাজা পুনর্গঠনের নামে নতুন ষড়যন্ত্র

    ইসরাইলকে টিকিয়ে রাখতে মার্কিনীদের দৌড়ঝাঁপ: গাজা পুনর্গঠনের নামে নতুন ষড়যন্ত্র

    মে ২৬, ২০২১ ১০:৩৩

    গাজায় ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে দখলদার ইসরাইলের যুদ্ধ বিরতি ঘোষণার চারদিন পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্থনি ব্লিংকেন গতকাল ইসরাইল সফরে এসেছেন। তেলআবিব পৌঁছে তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এরপর তিনি ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাতের জন্য রামাল্লা গেছেন। মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি প্রথমে মিশর এরপর জর্দান সফরে যাবেন বলে কথা রয়েছে।

  • মসজিদুল আকসার অবমাননা কিছুতেই সহ্য করা হবে না: ইসলামি জিহাদ

    মসজিদুল আকসার অবমাননা কিছুতেই সহ্য করা হবে না: ইসলামি জিহাদ

    মে ২৬, ২০২১ ০১:৫৮

    ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকার ধ্বংস করার যেকোনো মার্কিন ও ইসরাইলি ষড়যন্ত্রের বিরুদ্ধে শক্তি প্রতিরোধ গড়ে তোলা হবে।

  • আল-আকসার ওপর যেকোনো আগ্রাসনের জবাব দেয়া হবে: হিজবুল্লাহ

    আল-আকসার ওপর যেকোনো আগ্রাসনের জবাব দেয়া হবে: হিজবুল্লাহ

    মে ২৬, ২০২১ ০১:৪০

    লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ দখলদার ইহুদিবাদীদের বিরুদ্ধে যুদ্ধে প্রতিরোধ আন্দোলনের বিজয়ে ফিলিস্তিনি জনগণকে অভিনন্দন জানিয়েছেন।

  • গাজাবাসীর কাছে ক্ষমা চাইলেন জাতিসংঘের প্রতিনিধি স্কামলে

    গাজাবাসীর কাছে ক্ষমা চাইলেন জাতিসংঘের প্রতিনিধি স্কামলে

    মে ২৬, ২০২১ ০১:১৮

    সাম্প্রতিক গাজা যুদ্ধ নিয়ে ইহুদিবাদী ইসরাইলের পক্ষে কথা বলে গাজাবাসীর কাছে ক্ষমা চাইলেন জাতিসংঘের ফিলিস্তিন শরণার্থী বিষয়ক ত্রাণসংস্থা- আনরাওয়া’র (UNRWA) পরিচালক ম্যাথিয়াস স্কামলে।

  • পরাজয়ের পর হামাস নেতাকে হত্যার হুমকি দিল ইসরাইল

    পরাজয়ের পর হামাস নেতাকে হত্যার হুমকি দিল ইসরাইল

    মে ২৫, ২০২১ ১৭:৪৭

    ইহুদিবাদী ইসরাইলের অর্থমন্ত্রী ও উগ্রপন্থি লিকুদ পার্টির সিনিয়র সদস্য ইসরায়েল কাৎজ ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার হুমকি দিয়েছেন। ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে বিজয়ের পর গাজা উপত্যকার রাস্তায় নেমে সিনওয়ার বিজয় মিছিলে অংশ নেয়ার পর ইসরাইলি মন্ত্রী এই হুমকি দিলেন।   

  • ফিলিস্তিনি শহীদের লাশ নিয়ে বিক্ষোভ মিছিল

    ফিলিস্তিনি শহীদের লাশ নিয়ে বিক্ষোভ মিছিল

    মে ২৫, ২০২১ ১৪:০১

    ইসরাইলি হামলায় শহীদ হয়েছে অসংখ্য ফিলিস্তিনি। আজ বহু ফিলিস্তিনি একজন শহীদের লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেছে। গত ১০ মে গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ বিমান হামলা শুরু হয়। ২১ মে পর্যন্ত চলা এ আগ্রাসনে ৬৯ শিশু ও ৩৯ নারীসহ ২৪৮ ফিলিস্তিনি শহীদ হন। আহত হন আরো ১৯১০ ফিলিস্তিনি। ইসরাইলি আগ্রাসনের মোকাবিলায় দখলীকৃত ভূখণ্ডে চার হাজারের বেশি রকেট নিক্ষেপ করে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো।#

  • মসজিদুল আকসায় মুসলমানদের প্রবেশে বাধা দিল ইহুদি বসতি স্থাপনকারীরা

    মসজিদুল আকসায় মুসলমানদের প্রবেশে বাধা দিল ইহুদি বসতি স্থাপনকারীরা

    মে ২৫, ২০২১ ১৩:৩০

    মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান মসজিদুল আকসায় প্রবেশে বাধা দিয়েছে ইসরাইলের অবৈধ বসতি স্থাপনকারীরা। এ সময় ইহুদিবাদী বসতি স্থাপনকারীদের সরাসরি সহযোগিতা করে দখলদার সেনাবাহিনী।