পরাজয়ের পর হামাস নেতাকে হত্যার হুমকি দিল ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i92172-পরাজয়ের_পর_হামাস_নেতাকে_হত্যার_হুমকি_দিল_ইসরাইল
ইহুদিবাদী ইসরাইলের অর্থমন্ত্রী ও উগ্রপন্থি লিকুদ পার্টির সিনিয়র সদস্য ইসরায়েল কাৎজ ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার হুমকি দিয়েছেন। ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে বিজয়ের পর গাজা উপত্যকার রাস্তায় নেমে সিনওয়ার বিজয় মিছিলে অংশ নেয়ার পর ইসরাইলি মন্ত্রী এই হুমকি দিলেন।   
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
মে ২৫, ২০২১ ২২:১৭ Asia/Dhaka
  • হাত নেড়ে জনগণের শুভেচ্ছার জবাব দিচ্ছেন হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার
    হাত নেড়ে জনগণের শুভেচ্ছার জবাব দিচ্ছেন হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার

ইহুদিবাদী ইসরাইলের অর্থমন্ত্রী ও উগ্রপন্থি লিকুদ পার্টির সিনিয়র সদস্য ইসরায়েল কাৎজ ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার হুমকি দিয়েছেন। ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে বিজয়ের পর গাজা উপত্যকার রাস্তায় নেমে সিনওয়ার বিজয় মিছিলে অংশ নেয়ার পর ইসরাইলি মন্ত্রী এই হুমকি দিলেন।   

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোর কাছে পরাজয়ের পর ইসরাইল অনেকটা রাজনৈতিক ডামাডোলের মধ্যে পড়েছে। এরমধ্যেই সিনওয়ারকে হত্যার দিলেন ইসরায়েল কাৎজ। তিনি অত্যন্ত ধৃষ্ঠতাপূর্ণ ভাষায় বলেন, যদি দুপক্ষের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তির সামান্যতম লঙ্ঘন হয় তাহলে ইয়াহিয়া সিনওয়ারের মাথা চাইবে ইসরাইল। 

ইসরায়েল কাৎজ বলেন, হামাসের সঙ্গে যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছে তাতে সিনওয়ারকে ইসরাইলি হত্যা থেকে দায়মুক্তি দেয়া হয় নি। তিনি ইসরাইলি সেনা হাদার গোল্ডিন ও অরোন শাউলের মৃতদেহ ফেরত দেয়া এবং আটক সেনা অ্যাভেরা মেনগিস্তু ও হিশাম এ. সাঈদের মুক্তি দাবি করেন। তিনি বলেন, ইসরাইলের এসব সেনাকে হামাস আটকে রেখেছে।#

পার্সটুডে/এসআইবি/২৫

  • বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।