-
হিজবুল্লাহর গাড়ি লক্ষ্য করে ইসরাইলি ড্রোন থেকে রকেট হামলা
এপ্রিল ১৫, ২০২০ ১৮:৩৯লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর একটি গাড়ি লক্ষ্য করে ইহুদিবাদী ইসরাইলের ড্রোন থেকে রকেট হামলা চালানো হয়েছে। লেবানন সীমান্তের ওপারে সিরিয়ার অভ্যন্তরে ওই হামলা চালানো হয় তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটে নি।
-
বিদেশি দখলদারিত্ব অবসানের অঙ্গীকার ব্যক্ত করলেন ইরাকি প্রধানমন্ত্রী
এপ্রিল ১৫, ২০২০ ১২:৫৯ইরাকের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী মুস্তাফা আল-খাদিমি অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন যে, তার দেশে বহিঃশক্তির দখলদারিত্বের অবসান ঘটানো হবে। তিনি বলেন, এজন্য ওয়াশিংটনের সঙ্গে শিগগিরই আলোচনায় বসবে বাগদাদ যাতে মার্কিন সেনাদেরকে আমেরিকা প্রত্যাহার করে নেয়।
-
সিরিয়ায় তুরস্ক পাঠাল নতুন সামরিক বহর
এপ্রিল ১৫, ২০২০ ০৭:১৬তুরস্ক সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে নতুন একটি সামরিক বহর পাঠিয়েছে। ইদলিবে সহিংসতা বন্ধের লক্ষ্যে মস্কোর সঙ্গে আঙ্কারা চুক্তি সই করার পরও এ বহরকে সেখানে পাঠান হয়।
-
ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত : ঘোষণা করল হিজবুল্লাহ
এপ্রিল ১৪, ২০২০ ২০:২৬লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ মহাসচিব শেখ নাইম কাসেম বলেছেন, লেবাননের বিরুদ্ধে যদি ইসরাইলে কোনও হঠকারী আগ্রাসন চালায় তবে তা মোকাবেলার জন্য পুরাপুরি প্রস্তুত রয়েছে হিজবুল্লাহ।
-
তুরস্কের দুটি মিডিয়া নিষিদ্ধ করেছে সৌদি আরব
এপ্রিল ১৪, ২০২০ ১৪:৫৬সৌদি সরকার তুরস্কের দুটি রাষ্ট্রীয় গণমাধ্যম নিষিদ্ধ করেছে। সৌদি আরবের প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর গত দুই বছর ধরে আঙ্কারা এবং রিয়াদের মধ্যে যে উত্তেজনা চলে আসছে তার ধারাবাহিকতায় সৌদি কর্তৃপক্ষ এই ব্যবস্থা নিল।
-
বৈরুতের আকাশসীমা লঙ্ঘন করল ইহুদিবাদী ইসরাইলের গোয়েন্দা বিমান
এপ্রিল ১৩, ২০২০ ২০:৩৯লেবানন বলেছে, ইহুদিবাদী ইসরাইলের গোয়েন্দা বিমান বৈরুতের আকাশসীমা লঙ্ঘন করেছে এবং দেশটির রাজধানীর দক্ষিণাঞ্চলীয় উপকণ্ঠের আকাশ টহল দিয়েছে। আর এর মাধ্যমে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ইশতেহার লঙ্ঘন করেছে ইসরাইল।
-
যুদ্ধবিরতি ঘোষণা দিয়েই ইয়েমেনে ব্যাপক সৌদি হামলার নেপথ্য কারণ
এপ্রিল ১৩, ২০২০ ১১:০৪সৌদি আরব ইয়েমেনে যুদ্ধবিরতি লঙ্ঘন করেই চলেছে। সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি গত বৃহস্পতিবার যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে বলেছিলেন এটি নবায়ন করারও সুযোগ রয়েছে।
-
খাশোগি হত্যায় ২০ সৌদি নাগরিকের শাস্তির রায় দিল তুর্কি আদালত
এপ্রিল ১৩, ২০২০ ০৯:১২সৌদি আরবের প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগি হত্যার ঘটনায় সৌদি আরবের ২০ জন নাগরিককে শাস্তির রায় ঘোষণা করেছে তুরস্কের একটি আদালত। ইস্তাম্বুলের সরকারি আইনজীবীরা ১১৭ পৃষ্ঠার অভিযোগ তৈরি করে সৌদি আরবের এসব নাগরিকের শাস্তি দাবি করেন। ইস্তাম্বুলের একটি আদালত আইনজীবীদের অভিযোগ আমলে নিয়ে ২০ জনের বিরুদ্ধে রায় ঘোষণা করে।
-
বিশ্বকে বিভ্রান্ত করতেই সৌদির যুদ্ধবিরতি ঘোষণা
এপ্রিল ১৩, ২০২০ ০৮:২৮ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন বলেছে, বিশ্ববাসীকে বিভ্রান্ত করার জন্য সৌদি আরব যুদ্ধবিরতির কথা ঘোষণা করেছে; প্রকৃতপক্ষে তারা যুদ্ধবিরতি মেনে চলছে না।
-
হাশদ আশ-শাবির অবস্থানগুলোর ওপর গোয়েন্দা তৎপরতা চালাল মার্কিন বিমান
এপ্রিল ১২, ২০২০ ১৯:৩৩ইরাকের নিরাপত্তা সূত্র জানিয়েছে, মার্কিন গোয়েন্দা বিমানগুলো ইরাকের বিভিন্ন এলাকার হাশদ আশ-শাবি বা পিএমইউ’র অবস্থানের ওপর দিয়ে ঘোরাঘুরি করেছে।