-
কার্টুনিস্টদের দৃষ্টিতে ট্রাম্পের 'ডিল অব দ্যা সেঞ্চুরি'
ফেব্রুয়ারি ০৪, ২০২০ ১৬:৫৫মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গত ২৮ জানুয়ারি ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যকার দ্বন্দ্ব-সংঘাত নিরসনের নাম করে ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ পরিকল্পনা প্রকাশ করেন। তবে এতে ফিলিস্তিনের আল-কুদস বা জেরুজালেম শহরকে ইহুদিবাদী ইসরাইলের অবিভক্ত রাজধানী হিসেবে উল্লেখ করা হয়েছে।
-
সিরিয়ার ইদলিবে রাসায়নিক হামলার পরিকল্পনা করেছে সন্ত্রাসীরা: রাশিয়া
ফেব্রুয়ারি ০৪, ২০২০ ১৬:১১সিরিয়ার উত্তরাঞ্চলীয় ইদলিব প্রদেশে সন্ত্রাসীরা রাসায়নিক হামলার পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সন্ত্রাসবাদী গোষ্ঠী 'হোয়াইট হেলমেটস' এর ১৫ জন সদস্য গত ১ ফেব্রুয়ারি রাসায়নিক উপাদান নিয়ে ইদলিবে ঢুকেছে।
-
জরুরি চিকিৎসার জন্য প্রথমবারের মতো দেশের বাইরে গেল ইয়েমেনিরা
ফেব্রুয়ারি ০৩, ২০২০ ১৭:৫৪ইয়েমেনের রাজধানী সানা থেকে বিমানে করে জরুরি চিকিৎসার জন্য কয়েকজন রোগীকে জর্দানের রাজধানী আম্মানে নেয়া হয়েছে। জাতিসংঘের মধ্যস্থতায় একটি ফ্লাইটে করে এসব মারাত্মক অসুস্থ ব্যক্তিকে সানা থেকে আম্মানে নেয়া হয়। যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে এসব ব্যক্তিকে চিকিৎসা করানো সম্ভব ছিল না।
-
ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ওআইসি
ফেব্রুয়ারি ০৩, ২০২০ ১৬:০০ইহুদিবাদী ইসরাইল এবং ফিলিস্তিনের মধ্যকার চলমান দ্বন্দ্ব নিরসনের নামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কথিত ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ বা ‘শতাব্দীর সেরা চুক্তি’ প্রকাশ করেছেন, ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি তা প্রত্যাখ্যান করেছে।
-
ইসরাইল-মিশর গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ
ফেব্রুয়ারি ০৩, ২০২০ ১৪:৩৩ইহুদিবাদী ইসরাইল এবং মিশরের মধ্যে নির্মিত একটি গ্যাস পাইপলাইন বিস্ফোরণের সাহায্যে উড়িয়ে দিয়েছে সশস্ত্র গোষ্ঠী। আল-জাজিরা টেলিভিশনের আরবি বিভাগ স্থানীয় সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে।
-
ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের জন্য কোনো জায়গা হবে না: হিজবুল্লাহ
ফেব্রুয়ারি ০৩, ২০২০ ১১:৩৭লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, স্বীকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরাইলের কোনো জায়গা হবে না। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত শান্তি পরিকল্পনাকে প্রত্যাখ্যান করে বলেন, “এটি বাতিল এবং কোনোভাবেই সফল হবে না।”
-
মুসলিম বিশ্বকে কঠোর অবস্থান নেয়ার আহ্বান জানাল ইরান ও তুরস্ক
ফেব্রুয়ারি ০৩, ২০২০ ০৪:১৬ফিলিস্তিন সংকট নিরসনের লক্ষ্যে আমেরিকার পক্ষ থেকে ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ নামের কথিত শান্তি পরিকল্পনা উত্থাপন করা হয়েছে তার বিরুদ্ধে মুসলিম বিশ্বকে কঠোর অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছে ইরান ও তুরস্ক। দু’দেশের পররাষ্ট্রমন্ত্রীরা রোববার এক টেলিফোনালাপে এ আহ্বান জানান।
-
ইরাকের নয়া প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাল ইরান
ফেব্রুয়ারি ০২, ২০২০ ১৭:৪০ইরাকের নয়া প্রধানমন্ত্রী মোহাম্মাদ তৌফিক আলাভিকে অভিনন্দন জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, ইরাকের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা ও গণতন্ত্রের প্রতি সমর্থনের ধারাবাহিকতায় নয়া প্রধানমন্ত্রী মনোনয়নকে ইরান স্বাগত জানাচ্ছে।
-
গোপনে ফিলিস্তিন সফর করেছেন সিআইএ প্রধান
ফেব্রুয়ারি ০২, ২০২০ ১৪:৩৮মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ'র প্রধান জিনা হাসপেল গোপনে অধিকৃত ফিলিস্তিনের রামাল্লাহ শহর সফর করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার কথিত ডিল অব দ্য সেঞ্চুরি বা শতাব্দীর সেরা চুক্তি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার পর জিনা হাসপেল এই সফর করলেন। ট্রাম্পের কথিত শান্তি পরিকল্পনা ফিলিস্তিনের সমস্ত রাজনৈতিক দল প্রত্যাখ্যান করেছে।
-
ইরাকে মন্ত্রিসভা গঠনের দায়িত্ব পেলেন সাবেক সংসদ সদস্য আলাভি
ফেব্রুয়ারি ০২, ২০২০ ০৪:২৪ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ দেশটির সাবেক পার্লামেন্ট সংসদ সদস্য মোহাম্মাদ তৌফিক আলাভিকে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের আহ্বান জানিয়েছেন। এ সম্পর্কে আলাভি বলেছেন, প্রেসিডেন্ট তাকে মন্ত্রিসভা গঠন করার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন।