আমেরিকায় প্রতি বছর ডায়াবেটিসে মারা যাচ্ছে এক লাখ মানুষ
আমেরিকায় ২০২১ সালে ডায়াবেটিসে এক লাখ মানুষ মারা গেছে। এ নিয়ে টানা দুই বছর আমেরিকায় ডায়াবেটিসে বছরে এক লাখ করে মানুষ মারা গেল। দেশটিতে এইচআইভি/এইডসে প্রতিবছর একই পরিমাণ মানুষ মারা যায়।
আমেরিকার একটি বিশেষজ্ঞ প্যানেল মার্কিন কংগ্রেসের প্রতি ডায়াবেটিসের বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা ও গবেষণা জোরদার করার জন্য যখন আহ্বান জানিয়েছে ঠিক তখনই এই রিপোর্ট প্রকাশিত হলো।
এর আগে চলতি মাসের প্রথম দিকে আরেকটি রিপোর্টে মার্কিন সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে যে, দেশের ডায়াবেটিস নিয়ন্ত্রণের ক্ষেত্রে বর্তমান অনুসৃত নীতিতে পরিবর্তন আনার প্রয়োজন রয়েছে। এজন্য স্বাস্থ্যসম্মত খাবার, কর্মস্থল থেকে মাতৃকালীন ছুটিকালীন বেতন-ভাতা পরিশোধ করা, চিনি জাতীয় পানীয়ের ওপর কর আরোপ এবং সাধ্যের ভিতরে গৃহসংস্থানের ব্যবস্থা করা জরুরি।
২০১৯ সালে করোনার মহামারী ছড়িয়ে পড়ে এবং ওই বছর আমেরিকায় ডায়াবেটিসে মারা যায় ৮৭ হাজার মানুষ। দেশটির স্বাস্থ্যব্যবস্থা প্রচণ্ড রকমের ব্যর্থতার কারণে এ সমস্ত মানুষ স্বাস্থ্যগত দিক দিয়ে নাজুক অবস্থায় ছিল এবং তাদের ওপর করোনাভাইরাসের প্রকোপ মারাত্মক হয়ে দেখা দিয়েছে।#
পার্সটুডে/এসআইবি/১