ইউক্রেন ইস্যুতে রুশ-মার্কিন সম্পর্ক পতনের দ্বারপ্রান্তে
https://parstoday.ir/bn/news/world-i105538-ইউক্রেন_ইস্যুতে_রুশ_মার্কিন_সম্পর্ক_পতনের_দ্বারপ্রান্তে
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল সেদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জন সুলিভানকে তলব করেছে। রাশিয়া সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাম্প্রতিক মন্তব্যের বিরুদ্ধে একটি প্রতিবাদলিপি তার কাছে হস্তান্তর করেছে। রাশিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছে তাদের বিরুদ্ধে আমেরিকার শত্রুতামূলক যে-কোনো পদক্ষেপের শক্ত জবাব দেওয়া হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ২২, ২০২২ ১৪:৪৬ Asia/Dhaka

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল সেদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জন সুলিভানকে তলব করেছে। রাশিয়া সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাম্প্রতিক মন্তব্যের বিরুদ্ধে একটি প্রতিবাদলিপি তার কাছে হস্তান্তর করেছে। রাশিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছে তাদের বিরুদ্ধে আমেরিকার শত্রুতামূলক যে-কোনো পদক্ষেপের শক্ত জবাব দেওয়া হবে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় ওই প্রতিবাদ লিপি দিয়ে একটি বিবৃতি দিয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের কারণে 'যুদ্ধাপরাধী' হিসাবে অভিহিত করেছে। ওই মন্তব্য একটি দেশের সর্বোচ্চ পদের কোনো কর্মকর্তার সঙ্গে মানানসই নয়।

জন সুলিভান

মস্কো সতর্ক করে দিয়ে বলেছে ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে এ ধরনের মন্তব্য দু'দেশের সম্পর্ককে সম্পূর্ণ বিচ্ছিন্ন এবং পতনের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। ক্রেমলিন বাইডেনের ওই মন্তব্যকে পুতিনের প্রতি 'ব্যক্তিগত অবমাননা' বলে অভিহিত করেছে।

গত ১৬ মার্চে এক সংবাদ সম্মেলনে বাইডেন পুতিনকে যুদ্ধাপরাধী বলে অভিহিত করে। ক্রেমলিন ওই ঘটনার প্রতিক্রিয়ায় বাইডেনের মন্তব্যকে "অগ্রহণযোগ্য" এবং "ক্ষমার অযোগ্য" বলে উল্লেখ করেছে। একই দিনে বাইডেন পুতিনকে আবারও খুনি, স্বৈরশাসক এবং একজন অপরাধী বলে অভিহিত করে।

বাইডেন ক্ষমতায় আসার পর থেকে রুশ-মার্কিন সম্পর্কের ব্যাপক অবনতি হয়েছে। বাইডেন প্রশাসন আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকার প্রধান দুই প্রতিদ্বন্দ্বী চীন ও রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক পথ বেছে নিয়েছে। ২০২১ সালের মার্চে নয়া মার্কিন সরকারের জাতীয় নিরাপত্তা কৌশল নির্দেশিকা সনদে রাশিয়াকে সুস্পষ্টভাবে যুক্তরাষ্ট্র এবং তার স্বার্থের জন্য হুমকি হিসাবে উল্লেখ করা হয়েছে।

রাজনীতি বিশ্লেষক ইয়ান ব্রেমার মনে করেন বাইডেনের আমলে মার্কিন-রাশিয়ার সম্পর্ক সম্ভবত সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে সবচেয়ে খারাপ পর্যায়ে যেতে পারে।

ইউক্রেনে রুশ বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে ওয়াশিংটনের রুশ-বিরোধী বিচিত্রমাত্রিক চাপ প্রয়োগের ঘটনা তীব্রতর হয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ মোর্তেজা খানসারি রাশিয়া সম্পর্কে বাইডেন সরকারের দৃষ্টিভঙ্গির ব্যাপারে বলেন: বাইডেন এবং তার সরকার রাশিয়ার জন্য অভ্যন্তরীণ এবং আঞ্চলিক সমস্যা বাড়াতে চাচ্ছে।#

পার্সটুডে/এনএম/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।