বন্দুক সহিংসতায় কাবু আমেরিকা; ২ বছরের শিশুর গুলিতে বাবা নিহত
https://parstoday.ir/bn/news/world-i108926-বন্দুক_সহিংসতায়_কাবু_আমেরিকা_২_বছরের_শিশুর_গুলিতে_বাবা_নিহত
মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য এবার দুই বছরের শিশুর গুলিতে তার বাবা নিহত হয়েছে। এ সময় কম্পিউটারে ভিডিও গেম খেলছিলেন ঐ বাবা।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুন ০৭, ২০২২ ১৪:০৯ Asia/Dhaka
  • বন্দুক সহিংসতায় কাবু আমেরিকা; ২ বছরের শিশুর গুলিতে বাবা নিহত

মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য এবার দুই বছরের শিশুর গুলিতে তার বাবা নিহত হয়েছে। এ সময় কম্পিউটারে ভিডিও গেম খেলছিলেন ঐ বাবা।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ব্যক্তির বাড়িতে গুলিভর্তি একটি বন্দুক ছিল। তবে বন্দুকটি অরক্ষিত অবস্থায় ছিল। তার দুই বছর বয়সী ছেলে সেই বন্দুক হাতে নিয়ে ভুলবশত সেখান থেকে গুলি ছোড়ে। ছেলের গুলিতে বাবা মারা গেছেন। নিহত ঐ ব্যক্তির বয়স হয়েছিল ২৬ বছর।

ফ্লোরিডার অরল্যান্ডো শহরের কাছে ওই ব্যক্তির বাড়ি। গত ২৬ মে গুলির এ ঘটনা ঘটে। ঘটনার পর জরুরি সাহায্য চেয়ে বাড়িটি থেকে পুলিশকে ফোন করা হয়। পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে দেখেন, মেঝেতে পড়ে আছেন গুলিবিদ্ধ রেগি ম্যাবরি।

বুক চেপে স্বামীকে বাঁচানোর চেষ্টা করছেন ম্যাবরির স্ত্রী মারি আয়ালা। প্রথমে পুলিশ ধারণা করেছিল ম্যাবরি আত্মহত্যা করেছে। কিন্তু এখন এটা স্পষ্ট হয়েছে যে, তার শিশুর গুলিতেই তার প্রাণ গেছে। নিহত ব্যক্তির এক সন্তান এই সত্য ফাঁস করেছে। 

মার্কিন যুক্তরাষ্ট্রে গুলির ঘটনা ক্রমেই বাড়ছে। গত মাসের ১৫ দিনের এক পরিসংখ্যানে বলা হয়েছে, এই সময়ে সেদেশের বিভিন্ন স্থানে গুলিতে ৮০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।#

পার্সটুডে/এসএ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।