আটক বিমানে আইআরজিসি'র কেউ ছিলেন না: আর্জেন্টিনা
https://parstoday.ir/bn/news/world-i109316-আটক_বিমানে_আইআরজিসি'র_কেউ_ছিলেন_না_আর্জেন্টিনা
বুয়েন্স আয়ার্সে আটক ভেনিজুয়েলার বিমানে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি'র কোনো সদস্য ছিলেন না। এ তথ্য নিশ্চিত করেছেন আর্জেন্টিনার নিরাপত্তা মন্ত্রী আনিবাল ফার্নান্দেজ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১৬, ২০২২ ১১:০৬ Asia/Dhaka
  • আটক বিমানে আইআরজিসি'র কেউ ছিলেন না: আর্জেন্টিনা

বুয়েন্স আয়ার্সে আটক ভেনিজুয়েলার বিমানে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি'র কোনো সদস্য ছিলেন না। এ তথ্য নিশ্চিত করেছেন আর্জেন্টিনার নিরাপত্তা মন্ত্রী আনিবাল ফার্নান্দেজ।

তিনি বলেছেন, যাত্রীদের একজনের নামের সঙ্গে আইআরজিসি'র একজন সদস্যের নামের মিল রয়েছে। এর চেয়ে বেশি কিছু নয়।

আর্জেন্টিনা বলেছে, ভেনিজুয়েলার যে বিমানটি আটক করা হয়েছে তা কার্গো বিমান। এতে ১৯ জন ক্রু ছিলেন। তাদের কেউই আইআরজিসি'র সদস্য নন।

সম্প্রতি আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্স বিমান বন্দরে ভেনিজুয়েলার একটি বিমান আটক করা হয়। এই খবর প্রকাশের পর থেকেই ইরানবিরোধী কিছু মহল এই বিমানের সঙ্গে ইরানকে জড়িয়ে খবর প্রচার করতে থাকে। প্রথমে তারা দাবি করে, আটক বিমানটি ইরানের 'মাহান' এয়ারলাইন্সের। এরপর দাবি করা হয়, বিমানের ক্রুদের মধ্যে আইআরজিসি'র একজন সদস্য রয়েছেন।

এমন দাবির পরিপ্রেক্ষিতে ইরানের 'মাহান' এয়ারলাইন্স এক বিবৃতিতে জানিয়েছে, আর্জেন্টিনায় তাদের কোনো বিমান আটক হয়নি। যে বিমানটি আটক করা হয়েছে তা এক সময় 'মাহান' এয়ারলাইন্সের ছিল। কিন্তু অনেক আগেই তা ভেনিজুয়েলার একটি কোম্পানির কাছে হস্তান্তর করা হয়েছে।#

পার্সটুডে/এসএ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।